Profile Photo

Omore Faruk RaulOffline

  • Omore-Faruk-Raul
  • Profile picture of Omore Faruk Raul

    Omore Faruk Raul

    4 years, 7 months ago

    আমি তারে চিনি !
    উষ্ণতার মোড়কে মোড়া
    অযাচিত কাশবনের অধিকারিণী ;
    আকাশ পিঞ্জরের সীমানা ছোঁয়া ছেঁড়া পাতার কবিতা ।

    সে তো পূর্ণানন্দের পূর্ণাহুতির প্রকর্ষণ ভরা অভ্রান্ত এক কিশোরী ,
    জমাট বাঁধা তুলোর আকাশ যার দুয়ারে থমকায় –
    ছলছল আকুতি নিয়ে !

    এই যে আত্মমগ্ন এক সত্তা , উন্মত্ত ছটফট চাপা হাসির সুহাসিনী
    সৌন্দর্যের জোড়া শালিক রুদ্ধদার কুঠুরিতে গোপনে পোষা ;
    সে বুঝে না । রাধিকা বুঝে না ।

    আমি তারে চিনি !
    সে তো রাধিকা ; এক বিথারের রাধিকা ।
    সে ভগ্ন রাজবাড়ীর বিবাসিত মেঘবালিকা ,
    বিথার আসমানের ভরা চন্দ্র যাকে রিমঝিম কাব্য শুনায় –
    নিরাতপ অশ্বিনী হয়ে ।
    সে কি জানে ?

    (রাধিকা ২.০)

    7
    3 Comments
Skip to toolbar