Profile Photo

Pushpen RayOffline

  • pushpen2016
  • Profile picture of Pushpen Ray

    Pushpen Ray

    3 years, 3 months ago

    মৃত্যুর ডাক
    – পুষ্পেন রায় (২৪.০৫.২০২৩)

    মৃত্যু কভু ছাড় দেয় না
    সময় হলে আসে
    কখন কাকে ডাকবে এসে
    একটু ভালোবেসে।

    ধনী গরীব না চেনে সে
    বয়সের নেই বালাই
    যখন যাকে লাগবে ভালো
    তখন তাকেই চাই।

    জন্ম হলে মৃত্যু আছে
    এটাই যেমন সত্য
    মৃত্যু কখন ধরবে চেপে
    নেই যে তারও তথ্য।

    এমনি করে সবাই একদিন
    ছাড়বো মায়ার বাঁধন
    গাড়ীবাড়ী সোনার সংসার
    থাকবেও পড়ে তখন।

    তবু কেন এসব নিয়ে
    করছি হানাহানি
    মৃত্যুর পর কোথায় যাবো
    তাও কি কেউ জানি?

    আজ বাদে কাল হলে মৃত্যু
    রাখবে না কেউ মনে
    ধীরে ধীরে সকল স্মৃতি
    ভুলবেও আপনজনে।

    তবে কেন কার-ই জন্য
    করছি অসৎ কাজ
    পাপের থলি পূর্ণ করতে
    পাই না কেন লাজ?

    মৃত্যুভয় রেখে মনে
    এগিয়ে নিলে জীবন
    পূণ্যে ভরবে শূন্য থলি
    সুখেই হবে মরণ।
    ************

    2
    1 Comment
Skip to toolbar