তুলট | Riyad Mahmud | Activity
মাঘের রিক্ততায় ঝুম বৃষ্টি। কল্পলোকে সে এসেছিল নগ্ন পায়ে লাল টুকটুকে আলতা দিয়ে জল-মৃত্তিকায় পায়ের পদাঙ্ক এঁকে। তার নগ্ন পায়ের নুপুরের নিক্বণ শব্দে বিজলী চমকিত হচ্ছিল। আর আমার হৃদয় হচ্ছিল আন্দোলিত। কী অদ্ভুত সুন্দর ও কী অদ্ভুত কোমলতা। সে এসেছিল মাঘের ঝুম বৃষ্টিতে আবিষ্ট হওয়া এক কল্পলোকে!🖤
জঞ্জালে ভরা শহরের নর্দমায় অস্পষ্ট প্রতিচ্ছবি পেরিয়ে রঙ-বেরঙের ও চকচকে দালান ও সরু অলিগলি থেকে একটুখানি দম নিয়ে সাইরেন ও কালো ধোঁয়া উড়িয়ে আসা ট্রেনের অপেক্ষায়। অনেক অপেক্ষার পর গিয়ে দেখা ঘুনে ধরা রঙ উঠে যাওয়া বন্ধ দরজা। হতাশায় ভর করে প্রবল ঝড়ের মাঝে পাল ছেঁড়া নৌকার মত অবস্থা থেকে পেরিয়ে এক সুন্দর সাজানো দ্বীপের খোঁজ পাওয়া। তারপর শীতের রিক্ততায় জমে যাওয়া হঠাৎ সূর্য উঠা দিনের মত নিজেকে খুঁজে পাওয়া। তারপর মৃদু স্রোতবাহী নদীতে বর্নিল রঙের পাল তোলা নৌকার মত জীবন পাওয়া। সেই জীবন শুধুই বসন্তের মৃদু হাওয়ায় দোল খাওয়া টিউলিপ ফুলের মত। কি অদ্ভুত সুন্দর ও কি অদ্ভুত কোমলতা। তা যেন হয়না কখনো ক্ষীণ। এটাই তো চাওয়া। কিন্তু জীবন কি এমন হয়। হয়তো হয়, আবার হয়তো হয় না! 🖤
জঞ্জালে ভরা শহরের নর্দমায় অস্পষ্ট প্রতিচ্ছবি পেরিয়ে রঙ-বেরঙের ও চকচকে দালান ও সরু অলিগলি থেকে একটুখানি দম নিয়ে সাইরেন ও কালো ধোঁয়া উড়িয়ে আসা ট্রেনের অপেক্ষায়। অনেক অপেক্ষার পর গিয়ে দেখা ঘুনে ধরা রঙ উঠে যাওয়া বন্ধ দরজা। হতাশায় ভর করে প্রবল ঝড়ের মাঝে পাল ছেঁড়া নৌকার মত অবস্থা থেকে পেরিয়ে এক সুন্দর সাজানো দ্বীপের খোঁজ পাওয়া। তারপর শীতের রিক্ততায় জ…Read More
আজ ২৪ পৌষ, ১৪২৮। শীতকাল।
শীত আসে একরাশ রিক্ততা নিয়ে। সেই রিক্ততা যেন ম্লান হয়ে যায় তারই মোহনীয় সৌন্দর্যে। পাহাড় থেকে তুলোর মত স্বচ্ছ মেঘ, সবুজ ঘাসের উপর শিশির বিন্দু, মৃত্তিকার মাঝে ঝড়ে পড়া শিউলি ফুল, হলুদ সরিষা ফুলের গন্ধে মৌ মৌ করে প্রকৃতি। অতিথি পাখিদের আগমনে তা যেন দ্বিগুণ হয়ে যায়। ঝাঁক বেঁধে আকাশে উড়তে থাকে সাদা বক। সাদা বকদের উড়তে যাওয়া দেখলেই মনে পড়ে যায় খুব ছোট বেলায় দেখা একটি ইংরেজি মুভির কথা। প্রেমিকা তার যুদ্ধ ফেরত প্রেমিকের জন্য এক গুচ্ছ  লাল গোলাপ নিয়ে ট্রেন স্টেশনে অপেক্ষা করে। ট্রেন থেকে একে একে সবাই নামলেও তার প্রিয় তো নামে না। পরে জানতে পারে তার প্রিয় যুদ্ধে শহীদ হয়েছেন। তার আনা গোলাপ গুলো সেই যুদ্ধে গাজী হয়ে আসাদের দিয়ে দেন। একরাশ বেদনা ও কষ্ট নিয়ে সে যখন শীতের আকাশের দিকে তাকায় তখনই মাথার উপর দিয়ে এক ঝাঁক সাদা বক উড়ে যায়। দৃশ্যটা যে এতো মুনোমুগ্ধকর ছিল, তা ব্যাখ্যাতীত। একদিকে প্রিয় হারানোর রিক্ততা আর অন্যদিকে শীতের আকাশে রিক্ততাকে ভেদ করে উড়ে যাওয়া এক ঝাঁক সাদা বকপখ্খী। তা যেন যাথার্থ হয়ে উঠেছে সেলুলয়েডের পর্দায়। আর এভাবেই যেন প্রতিটি শীত আসে একরাশ রিক্ততা ও মুগ্ধতা নিয়ে!
আজ ২৪ পৌষ, ১৪২৮। শীতকাল।
শীত আসে একরাশ রিক্ততা নিয়ে। সেই রিক্ততা যেন ম্লান হয়ে যায় তারই মোহনীয় সৌন্দর্যে। পাহাড় থেকে তুলোর মত স্বচ্ছ মেঘ, সবুজ ঘাসের উপর শিশির বিন্দু, মৃত্তিকার মাঝে ঝড়ে পড়া শিউলি ফুল, হলুদ সরিষা ফুলের গন্ধে মৌ মৌ করে প্রকৃতি। অতিথি পাখিদের আগমনে তা যেন দ্বিগুণ হয়ে যায়। ঝাঁক বেঁধে আকাশে উড়তে থাকে সাদা বক। সাদা বকদের উড়তে যাওয়া দেখ…Read More
শীতে গ্রামে প্রায়ই পালা গানের আসর বসতো। আমি নিজে একবার পালা গান শুনেছিলাম। তাও শুরু থেকে শেষ পর্যন্ত। পালা করে একেক জন গানগাইতো। এক ধরনের মোহ কাজ করতো। শীতের রাত যত গভীর হতো ততই যেন মোহ বাড়তে থাকতো। এক আধ্যাত্নিক ভাব বিরাজ করতো। শেষের দিকে শ্রোতারা যেন গানের সাথে নিজের জীবনকে মিলিয়ে ফেলতো। কারো চোখে মুক্তার দানার মত পানি চিকচিক করতো। যেন জীবনই গান হয়ে উঠেছে। আর সেই মোহে জড়ানো আধ্যাত্নিক গানে অশ্রু সিক্ত হতো। আমার একটা গান এখনও মনে  আছে, "সাধু পারায় বসত করি
            শয়তানের করি চাকুরি"🖤
শীতে গ্রামে প্রায়ই পালা গানের আসর বসতো। আমি নিজে একবার পালা গান শুনেছিলাম। তাও শুরু থেকে শেষ পর্যন্ত। পালা করে একেক জন গানগাইতো। এক ধরনের মোহ কাজ করতো। শীতের রাত যত গভীর হতো ততই যেন মোহ বাড়তে থাকতো। এক আধ্যাত্নিক ভাব বিরাজ করতো। শেষের দিকে শ্রোতারা যেন গানের সাথে নিজের জীবনকে মিলিয়ে ফেলতো। কারো চোখে মুক্তার দানার মত পানি চিকচিক করতো। যেন জীবনই গ…Read More
মাঝে মাঝে ইচ্ছে করে পৃথিবীর সব কিছু থেকে নিজেকে আলাদা করে ফেলি। এই ইচ্ছেটা যেন তীব্র থেকে তীব্র হচ্ছে। চারদিকে কুৎসিত সব শব্দ। এইসব শব্দ যেন আমার মস্তিষ্ককে গিলে খাচ্ছে। একদিন দেখা যাবে পুরো মস্তিষ্কটাই কুৎসিত শব্দে পরিপূর্ণ হয়ে নিজেই কুৎসিত হয়ে গেছি। চশমা খুলে কিংবা চোখ বন্ধ করে হয়তো দৃশ্যমান জগত থেকে নিজেকে কিছুটা হলেও আলাদা করা যাবে কিন্তু এই কুৎসিত শব্দময় পৃথিবী থেকে কিভাবে নিজেকে আলাদা করবো!?
কিন্তু আমিও তো চাই নীল ডায়মন্ডের সেই গানে নিজেকে ধারন করতে
 "what a beautiful noise
coming out from the street
got a beautiful sound
its got a beautiful beat
its a beautiful noise"🖤
মাঝে মাঝে ইচ্ছে করে পৃথিবীর সব কিছু থেকে নিজেকে আলাদা করে ফেলি। এই ইচ্ছেটা যেন তীব্র থেকে তীব্র হচ্ছে। চারদিকে কুৎসিত সব শব্দ। এইসব শব্দ যেন আমার মস্তিষ্ককে গিলে খাচ্ছে। একদিন দেখা যাবে পুরো মস্তিষ্কটাই কুৎসিত শব্দে পরিপূর্ণ হয়ে নিজেই কুৎসিত হয়ে গেছি। চশমা খুলে কিংবা চোখ বন্ধ করে হয়তো দৃশ্যমান জগত থেকে নিজেকে কিছুটা হলেও আলাদা করা যাবে কিন্তু এই…Read More
কোথাও ফুটছে না আর কুমুদ ফুল। উত্তর-পুব আকাশে দেখা যায় না আর সপ্তর্ষিমণ্ডল। চিত্রলেখাও যেন নিজেকে গুটিয়ে নিয়েছে। ইচ্ছা স্বপ্নের ইচ্ছেটাও যেন মরে গেছে। দুপুর রোদের নিজস্ব সেই চনমনে গন্ধটাও নেই। ক্ষমাহীন গাঢ়  রূপসীর সেই ভালবাসাও নেই। আছে শুধু রূপসীর বিষাক্ত চুম্বন ও মোহ। যেই মোহ থেকে কখনো মায়ার সৃষ্টি হয় না। তাইতো কোথাও ফুটছে না আর কুমুদ ফুল!🖤
"আল্লাহুম্মা ছল্লি আ'লা সায়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিও ওয়াআ'লা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম।"
মাঝে মাঝে গভীর রাতে কিন্নর কন্ঠে এই দূরুদ শুনে আমার ঘুম ভেঙ্গে যেত। আওয়াজটা আসতো দাদা ভাইয়ের ঘর থেকে। খুব ছোট বেলা থেকেই দাদার সাথে আমার একটা সখ্যতা তৈরি হয়। রাতে খাবার পর দাদা আমার সাথে গল্প জুড়ে দিতেন। বলতেন নবী-রাসূল গনদের কথা,আদিম কালের মানুষের জীবন-যাপনের কথা। এই গল্পের মাধ্যমেই আমাকে তিনি বুঝাতেন জীবনে বাস্তবিক হওয়ার কথা, সংগ্রাম করার কথা, জীবন যুদ্ধে পরাজিত না হওয়ার কথা। আবার কখনো বলতেন রূপকথার সেই ডালিম কুমারের গল্প। জীয়ন কাঠি দিয়ে, হিতানের কাঠি পইতানে আর পইতানের কাঠি হিতানে নিয়ে ডালিম কুমারকে বাঁচিয়ে তোলার এবং ঘুম পাড়ানোর গল্প বলতেন। তার গল্প বলার ধরনে ছিল এক শৈল্পিক সৌন্দর্য। আমার ছোট্ট মন তখন মন্ত্রমুগ্ধেরর মতো হাঁ হয়ে শোনতো। আজ দাদার মৃত্যুবার্ষিকী। চার বছর হয়ে গেল দাদা আমাদের ছেড়ে চলে গেছেন। আমার খুব ইচ্ছে করে, আমি যদি রূপকথার ডালিম কুমারের সেই জীয়নকাঠি দিয়ে দাদা ভাইকে জাগিয়ে তোলতে পারতাম। তাকে আর কখনো যেতে দিতাম না। তার কাছে আবদার করতাম, দাদা ভাই ডালিম কুমারের গল্পটা আরও একবার বল না।কিন্তু তা তো সম্ভব না। সবাইকেই একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে। দাদা ভাইয়ের রাসূলেরর প্রতি ভালবাসা ও দূরুদ যেন তাকে আল্লাহর দিদার পেতে সাহায্য করে। গজলে শুনেছিলাম এরকম-
"ঐ নামের দামন ধ’রে আছি , আমার কিসের ভয়
ঐ নামের গুণে পাব আমি খোদার পরিচয় ;
তাঁর কদম মোবারক যে আমার বেহেশতী তাঞ্জাম
মুর্শিদ মোহাম্মদের নাম ।।"
এরকমই যেন হয় আমার দাদার পরকাল। আমি নামায পড়ে আল্লাহর কাছে সব সময় দোয়া করি আল্লাহ যেন আমার দাদাকে ভাল রাখেন। তার কবরটা আল্লাহ যেন জান্নাতের বাগান করে দেন। আমিন, আমিন, সুম্মা আমিন।🖤
মাঝে মাঝে গভীর রাতে কিন্নর কন্ঠে এই দূরুদ শুনে আমার ঘুম ভেঙ্গে যেত। আওয়াজটা আসতো দাদা ভাইয়ের ঘর থেকে। খুব ছোট বেলা থেকেই দাদার সাথে আমার একটা সখ্যতা তৈরি হয়। রাতে খাবার পর দাদা আমার সাথে গল্প জুড়ে দিতেন। বলতেন নবী-রাসূল গনদের ক…Read More
একটি বিশুদ্ধ অনুভূতি 😍
শাহবাগের রাস্তায় আমি আর আমার বন্ধু রিকসা করে যাচ্ছি। হঠাৎই চোখ পড়লো আমাদের রিকসা থেকে খানিকটা দূরে দুটি রিকসা প্রায় ঘেঁষে পরপর যাচ্ছে। কৌতূহল হলো। আরও মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করলাম। দেখলাম দুটি রিকসাতে তিনজন তিনজন করে মোট ছয়জন লোক (মধ্য বয়ষ্ক থেকে একটু বেশি) খোশগল্প করতে করতে যাচ্ছে। আর একটু পরপরই "বন্ধু" বলে সম্বোধন করছে। বুঝলাম তারা একে অন্যের বন্ধু। আমার কাছে তা যেন চোখের তৃপ্ততা এনে দিল। আমার কাছে বন্ধুত্বের কোনো সংজ্ঞা নেই বা আমার জানা নেই। এবং আমি জানতেও চাই না। বন্ধুত্বের সম্পর্কটাকে কোনো সংজ্ঞা বা ছকে ফেলা যায় না। আমার মনে হয় তা সম্ভবও না। বন্ধুত্বকে বন্ধুত্বের চোখে দেখাই শ্রেয়। তাদের "বন্ধু" ডাকটা আমার কাছে এক মোহনীয় সুর মনে হচ্ছিল। মনে হচ্ছিল আমি সুর আর তালে পরিপূর্ণ "পোলকা মিউজিক" শুনছি। সুর আর তালে বারবার যেন কানে বাজছিল 'বন্ধু', 'বন্ধু', 'বন্ধু'। মনে হচ্ছিল "বন্ধু" ডাকটা পৃথিবীর সবচেয়ে সুমধুর ডাক। তাইতো কবি ইয়েটস বলেছেন, "Think where man's glory most begins and ends
And say, my glory was I had such friends."
আর এভাবেই আজীবন ভাল থাকুক প্রতিটি বন্ধুত্বের সম্পর্ক। আর ভাল থাকুক আমর সকল বন্ধু সহ পৃথিবীর সকল বন্ধু। 🖤
একটি বিশুদ্ধ অনুভূতি 😍
শাহবাগের রাস্তায় আমি আর আমার বন্ধু রিকসা করে যাচ্ছি। হঠাৎই চোখ পড়লো আমাদের রিকসা থেকে খানিকটা দূরে দুটি রিকসা প্রায় ঘেঁষে পরপর যাচ্ছে। কৌতূহল হলো। আরও মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করলাম। দেখলাম দুটি রিকসাতে তিনজন তিনজন করে মোট ছয়জন লোক (মধ্য বয়ষ্ক থেকে একটু বেশি) খোশগল্প করতে করতে যাচ্ছে। আর একটু পরপরই “বন্ধু” বলে…Read More
Riyad Mahmud and Sharbanam Gupta are now friends
Riyad Mahmud and অভিমানী মন are now friends
Riyad Mahmud and চাঁদ সদাগর are now friends
Riyad Mahmud and AdabenTatali are now friends