-
আজ ২৪ পৌষ, ১৪২৮। শীতকাল।
শীত আসে একরাশ রিক্ততা নিয়ে। সেই রিক্ততা যেন ম্লান হয়ে যায় তারই মোহনীয় সৌন্দর্যে। পাহাড় থেকে তুলোর মত স্বচ্ছ মেঘ, সবুজ ঘাসের উপর শিশির বিন্দু, মৃত্তিকার মাঝে ঝড়ে পড়া শিউলি ফুল, হলুদ সরিষা ফুলের গন্ধে মৌ মৌ করে প্রকৃতি। অতিথি পাখিদের আগমনে তা যেন দ্বিগুণ হয়ে যায়। ঝাঁক বেঁধে আকাশে উড়তে থাকে সাদা বক। সাদা বকদের উড়তে যাওয়া দেখলেই মনে পড়ে যায় খুব ছোট বেলায় দেখা একটি ইংরেজি মুভির কথা। প্রেমিকা তার যুদ্ধ ফেরত প্রেমিকের জন্য এক গুচ্ছ লাল গোলাপ নিয়ে ট্রেন স্টেশনে অপেক্ষা করে। ট্রেন থেকে একে একে সবাই নামলেও তার প্রিয় তো নামে না। পরে জানতে পারে তার প্রিয় যুদ্ধে শহীদ হয়েছেন। তার আনা গোলাপ গুলো সেই যুদ্ধে গাজী হয়ে আসাদের দিয়ে দেন। একরাশ বেদনা ও কষ্ট নিয়ে সে যখন শীতের আকাশের দিকে তাকায় তখনই মাথার উপর দিয়ে এক ঝাঁক সাদা বক উড়ে যায়। দৃশ্যটা যে এতো মুনোমুগ্ধকর ছিল, তা ব্যাখ্যাতীত। একদিকে প্রিয় হারানোর রিক্ততা আর অন্যদিকে শীতের আকাশে রিক্ততাকে ভেদ করে উড়ে যাওয়া এক ঝাঁক সাদা বকপখ্খী। তা যেন যাথার্থ হয়ে উঠেছে সেলুলয়েডের পর্দায়। আর এভাবেই যেন প্রতিটি শীত আসে একরাশ রিক্ততা ও মুগ্ধতা নিয়ে!
3 Comments
Friends
Mohammad Hossain
@mohammad-hossain
মন কলম
@md-faridul-islam
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Drako Shajib
@drako
পি.কে. সরকার
@pksarker
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
Nipun Chandra
@nipunch
নির্বোধ সুদীপ্ত
@sajalbhowmick
মোঃ বায়েজীদ
@bayejid


“আরো শীত চুয়ে পড়ুক গাছের পাতার তলায়
আরো শীত ছড়িয়ে যাক” শুভেচ্ছা নেবেন।