Profile Photo

নীল মাছিOffline

  • Raihanrbt
  • Profile picture of নীল মাছি

    নীল মাছি

    • 3 years, 9 months ago

    অদ্ভুদ কথন- ২১৪.
    :
    (গল্প- ভূত)
    :
    গত পরশু সকালেই হাবিব বলল যে সে ডাব গাছে উঠবে অথচ উঠল তো না-ই বরং গতকাল সকালে পটল তুলে চিরবিদায় নিলেও আজ সকাল বেলায় হতচ্ছাড়াকে ঐ ডাব গাছটার গলায় বসে থাকতে দেখে আমার আক্কেল গুডুম অবস্থা!! তাহলে কি হাবিব মরে গিয়ে ভূত হয়ে ঐ ডাব গাছটিতে বাসা বেঁধেছে? ব্যাপারখানা ভালো করে বোঝার জন্য ঐ ডাব গাছটির কাছাকাছি গেলুম। নাহ, সত্যিই তো হাবিব গাছে উঠে বসে আছে এবং আমাকে দেখে মুচকি হাসছে আর চোখ পাকাচ্ছে!! ডাব গাছটির নিচেই পুকুর ঘাটে ঠেংড়া মালি গোসল দিচ্ছিল। কিন্তু তার ভাব দেখে বোঝা গেল না যে সে হাবিবকে দেখতে পাচ্ছে, কারণ তার মাঝে অতিরিক্ত কোন ভাব দেখলুম না। আরে তাহলে কি ঐ মরা হাবিবের ভূতকে শুধু আমিই দেখতে পাচ্ছি? আমার ভেতর কি ভূত সুপার পাওয়ার চলে এলো নাকি?
    :
    আমি ডাব গাছটির দিকে আরো এগিয়ে গেলুম। ডাব গাছের নিচে ঘাস খাচ্ছিল যে ছাগলটি সে ছটফট করতে লাগল, বুঝলুম- অবলা প্রাণিরা ভূতদের উপস্থিতি বুঝতে পারে। আমার তো অবস্থা বেগতিক, তবুও আরেকটু সামনে এগুলুম। আমি ভীষণ ঘাবড়ে গেছি আর ঘাবড়ে গেছে ঐ ভূত হাবিবও। সে চোখ বড় করে আমার দিকে তাকিয়ে থেকেই ভূতের ভাষায় চিৎকার দিল এবং গাছ থেকে পড়ে গেল পুকুরের পানিতে। আমি হায় হায় করে সামনে এগুলুম জোড় কদমে- পরে ভাবলুম সে তো ভূত, দূর!!! কিন্তু শব্দ হল যে! কিসের শব্দ? হাবিবের পানিতে পড়ার শব্দ। এবার দেখলুম ঐ ঠেংড়া মালি হৈ হৈ করে হাবিব যেখানে পড়েছে সেখানে এসে হাবিবকে পানি থেকে তুলে পুকুর ঘাটের দিকে নিয়ে এলো। আশপাশে থেকে আরো দু’তিন জন চেনা মানুষ ছুটে এলো। আমিও উত্তেজনায় পুকুরের পানিতে ওদের সাথে নেমে আবার ঘাটে হাবিবের কাছে এসে দাঁড়ালুম। ঠেংড়া মালি হাবিব কে কি হয়েছে তা জিজ্ঞেস করাতে সে বার বার বলতে লাগল- “রানু কাকাকে দেখলুম”। আরে, রানু কাকাতো আমিই। আর হাবিব না মরে গেছে!!! নাকি আমিই মরে গেছি?? হাবিবের ভূত নারকেল গাছে ছিল না বরং আমিই মরে ভূত হয়ে তার দিকে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছিলুম। ছাগলটাও আমাকে দেখে লাফাচ্ছিল?? কি সব ভয়ংকর কথা! কবে আমি মরে গেলুম? আর মরে গেলুম তো গেলুম টেরও পেলুম না!! আর ভূত হলুম কখন!! কি সব আশ্চর্য ব্যাপার!!
    :
    হ্যাঁ, বুঝলাম এবার- আমি সত্যিই মরে গেছি। পৃথিবীর সব ঝামেলা থেকে, কষ্ট থেকে মুক্তি মিলেছে। চিন্তাহীন সুখী মনে হচ্ছে নিজেকে যেমন সামান্য একটু বুদ্ধি হলে ছোট বাচ্চারা সুখী হয়- ছোটবলার কথা মনে হল হঠাৎ।
    :
    মরে গেলে তো ফুরিয়েই গেল কিন্তু ভূত হলুম কেন? শুনেছি সত্য কি মিথ্যা এখন আর মাথায় আসছে না- কোন অতৃপ্ত তীব্র বাসনা পূর্ণ না হলে মানুষ ভূত হয়ে পৃথিবীতে ফিরে আসে। আমার অতৃপ্ত বাসনাটি কি? মনে পড়ল না তবে বুকের ভেতরে চিনচিনে সুখ ব্যাথা অনুভব করলাম। হাসি পেল- এক ভূত, তার আবার বুক আর সেই ভূতের বুকে ব্যাথা তাও আবার চিনচিনে সুখ ব্যাথা- হা হা হা, হা হা হা, হা হা হা…

    5
    1 Comment
Skip to toolbar