তুলট | রাকিব দৌলা | Activity
প্রিয় গানটি আপনার আঙুলের ডগায়। তবু আপনি বাজান না। আপনি চান গানটি বেজে উঠুক আপনার পাশের বাসায়। চলার পথে কোনো চায়ের দোকানে। এটা কেন হয়? 
আপনি আসলে মিস করছেন আপনার ফেলে আসা সময়কে। যখন আপনি হয়তো রেডিওতে চিঠি লিখে অনুরোধ করতেন কোনো গান বাজাতে। অথবা সঞ্চালকের প্লে লিস্টের মধ্যেই নিজের পছন্দের গানটি পেয়ে যান কিনা সে আশায় শুনে যেতেন। সেই রোমাঞ্চ আপনি এখন হারিয়ে ফেলেছেন। ইন্টারনেটের কল্যাণে আপনার সামনে যে প্রাচুর্য হাজির হয়েছে তা আপনার শিহরণকে কমিয়ে অর্ধেকে নিয়ে এসেছে। আপনি এখন ক্লান্ত। 
আপনি খুুঁজছেন সেই মানুষ যার সাথে আপনার পছন্দগুলো মিলে। যে আপনার নব্বই দশকের অনুভূতিটা ধরতে পারে। আসলে আপনি মানুষটাকে নয়, হারানো সময়টাকে খুঁজে বেড়াচ্ছেন। এতদিনে আপনি বুঝতে পেরেছেন যে - পাওয়াটাই সবসময় তৃপ্তি বয়ে আনে না। অপ্রতুলতা, বিরলতা এবং অপ্রাপ্তিও আপনাকে শান্তি যোগাতে পারে। ভেবে দেখুন, যা পেয়ে গেছেন তা আর হয়তো আবেদন রাখে না। কিন্তু যা পাননি তার ভাবনা আপনাকে এখনও জাগিয়ে রাখে। আপনার ভেতর কেউ গেয়ে ওঠে - আমার এই পথ চাওয়াতেই আনন্দ।
আপনি আসলে মিস করছেন আপনার ফেলে আসা সময়কে। যখন আপনি হয়তো রেডিওতে চিঠি লিখে অনুরোধ করতেন কোনো গান বাজাতে। অথবা সঞ্চালকের প্লে লিস্টের মধ্যেই নিজের পছন্দের গানটি পেয়ে যান কিনা সে আশায় শুনে যেতেন। সেই রোমাঞ্চ আপনি এ…Read More
কন্বমুনি তোমারি আশ্রমে
প্রকৃতি তার অপার শোভা মেলে
ছায়ায় ঘেরা মায়ার ডেরা বেঁধে 
শকুন্তলায় গড়েছে সশ্রমে
আজ এখানে পাষাণ এ নগরে
হিংসা দ্বেষের লোভের ঘেরাটোপে 
নতুন দিনের স্বপ্ন নিয়ে বুকে
আবার এলো শকুন্তলা ফিরে 
কন্ব তোমার শকুন্তলা সে যে
হারলো আমার শকুন্তলায় দেখে
জন্মেনি সে তপোবনের বুকে
ধরায় তপোবন সে গড়ে নিজে
কন্বমুনি তোমারি আশ্রমে
প্রকৃতি তার অপার শোভা মেলে
ছায়ায় ঘেরা মায়ার ডেরা বেঁধে
শকুন্তলায় গড়েছে সশ্রমে
আজ এখানে পাষাণ এ নগরে
হিংসা দ্বেষের লোভের ঘেরাটোপে
নতুন দিনের স্বপ্ন নিয়ে বুকে
আবার এলো শকুন্তলা ফিরে 
কন্ব তোমার শকুন্তলা সে যে
হারলো আমার শকুন্তলায় দেখে
জন্মেনি সে তপোবনের বুকে
ধরায় তপোবন সে গড়ে নিজে
কাজ নাই কাম নাই 
নারী তুমি নতুন শাড়ি চেয়েছো বলে 
তোমার পুরুষ কোনোদিন তোমায় বহুগামী বলেছে?
বলেছে তোমার পুরনোটা দিয়ে হয় না, নতুন কেন চাও?
তুমি ভেবেছো কতটা লড়াই করে পুরুষ তাকে সীমাবদ্ধ রাখে তোমার ছায়ায় ?
স্খলনের অপবাদ যাকে দাও
বলো স্খলনের ক্ষমতা ছাড়া পুরুষ হয়েছে কবে কে 
তোমার বাসনা পূরণে তুমি ঠেলে দাও তাকে অতিরিক্ত শ্রমে
মানো কি যে একই হরমোন তাকে জাগায়
কাজ আর কামের উদ্যমে
কাজ নাই কাম নাই 
নারী তুমি নতুন শাড়ি চেয়েছো বলে
তোমার পুরুষ কোনোদিন তোমায় বহুগামী বলেছে?
বলেছে তোমার পুরনোটা দিয়ে হয় না, নতুন কেন চাও?
তুমি ভেবেছো কতটা লড়াই করে পুরুষ তাকে সীমাবদ্ধ রাখে তোমার ছায়ায় ?
স্খলনের অপবাদ যাকে দাও
বলো স্খলনের ক্ষমতা ছাড়া পুরুষ হয়েছে কবে কে
তোমার বাসনা পূরণে তুমি ঠেলে দাও তাকে অতিরিক্ত শ্রমে
মানো কি যে…Read More
যতটা যতন
ততই যাতনা 
আশার ছলনে
রে মন ভুলো না
যতটা যতন
ততই যাতনা
আশার ছলনে
রে মন ভুলো না