-
প্রিয় গানটি আপনার আঙুলের ডগায়। তবু আপনি বাজান না। আপনি চান গানটি বেজে উঠুক আপনার পাশের বাসায়। চলার পথে কোনো চায়ের দোকানে। এটা কেন হয়?
আপনি আসলে মিস করছেন আপনার ফেলে আসা সময়কে। যখন আপনি হয়তো রেডিওতে চিঠি লিখে অনুরোধ করতেন কোনো গান বাজাতে। অথবা সঞ্চালকের প্লে লিস্টের মধ্যেই নিজের পছন্দের গানটি পেয়ে যান কিনা সে আশায় শুনে যেতেন। সেই রোমাঞ্চ আপনি এখন হারিয়ে ফেলেছেন। ইন্টারনেটের কল্যাণে আপনার সামনে যে প্রাচুর্য হাজির হয়েছে তা আপনার শিহরণকে কমিয়ে অর্ধেকে নিয়ে এসেছে। আপনি এখন ক্লান্ত।
আপনি খুুঁজছেন সেই মানুষ যার সাথে আপনার পছন্দগুলো মিলে। যে আপনার নব্বই দশকের অনুভূতিটা ধরতে পারে। আসলে আপনি মানুষটাকে নয়, হারানো সময়টাকে খুঁজে বেড়াচ্ছেন। এতদিনে আপনি বুঝতে পেরেছেন যে – পাওয়াটাই সবসময় তৃপ্তি বয়ে আনে না। অপ্রতুলতা, বিরলতা এবং অপ্রাপ্তিও আপনাকে শান্তি যোগাতে পারে। ভেবে দেখুন, যা পেয়ে গেছেন তা আর হয়তো আবেদন রাখে না। কিন্তু যা পাননি তার ভাবনা আপনাকে এখনও জাগিয়ে রাখে। আপনার ভেতর কেউ গেয়ে ওঠে – আমার এই পথ চাওয়াতেই আনন্দ।
5 Comments-
অতীতের সেই সুর ও রোমাঞ্চের টান আপনি যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এক দারুণ অনুভূতি। কিছু জায়গায় কথার ছন্দে সামান্য পরিবর্তন আনলে লেখাটি পাঠকের হৃদয়ে আরও গভীরভাবে দাগ কাটতে পারে বলে মনে হয়। পুরনো দিনের স্মৃতিচারণ আর না পাওয়ার মাঝে যে আনন্দ লুকিয়ে থাকে, তা আপনি খুব চমৎকারভাবে সবার সামনে তুলে ধরেছেন।
Friends
Poly Alam
@butterflywords
তিতা ফুল
@nadia1
মো: নাজমুল আখতার
@faith
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
রকেট মণ্ডল
@rocketmondol
প্রিন্স ঠাকুর
@princetagorebd
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
মোঃ রুবায়েত রহমান রাফি
@wuqbabinrafigmail-com
তাহমিনা মোরশেদ
@rbtm796923t


আপনার লেখা এই লাইনটা খুবই ভাল লাগলো আমার এই পথ চাওয়াতেই আনন্দ ।