Profile Photo

রেনেসাঁOffline

  • Ranesa
  • Profile picture of রেনেসাঁ

    রেনেসাঁ

    • 4 years, 11 months ago
    Profile picture

    বাবার স্মৃতি
    ********** স্মৃতি রানী রত্না
    বাবা তুমি হারিয়ে গেলে
    আমার জীবন থেকে
    এমন কেহ নাইরে আপন
    শান্তনা দেয় দু:খে
    তোমার স্মৃতি মনে পরে
    সকাল দুপুর রাতে
    একা একা ভাত খেতে যাই
    কেউ থাকেনা সাথে
    চলে গেলে একলা করে
    শূন্য হলো ঘর
    তোমার মত কেহ আমায়
    করেনা আদর
    তোমার শাসন না মেনেও
    চলছি বাকা পথে
    এখন বাবা নাইযে কেহ
    আমার চলার পথে
    তুমি বড়ই ভুল করেছ
    আমায় করে বড়
    কষ্ট নামের কষাঘাতে
    ঝড় নেমেছে আরো
    কেউ বলেনা রাগ করেনা
    ওরেপাগলি মেয়ে
    ভুল ধরেনা কেউযে আমার
    নিজের সুরে গেয়ে
    এক টাকার ঐ শুকনো কুকিজ
    দেয়না কেহ কিনে
    বলেনা কেউ আর ক্খিাবি?
    দেব নাকি এনে
    কড়করে ঐ ডালের বরা
    দেয়না মুখে পুরে
    শূন্যতাযে তুমি বিহিন
    সারাটা ঘর জুরে
    শীত পেলেও গরম কাপর
    দেয়না কেহ তুলে
    পশমি চাদর জরায় না কেউ
    পুটুলিটা খুলে
    তুমি ছিলে পথের দিশা
    বাসতে আমায় ভালো
    সারা জীবন রাখবো তোমার
    আদর্শেরি আলো
    মারতে এলেও থেমে যেত
    তোমার দুটি হাত
    আমরন সে হাত দিয়ে
    দিও আমায় আর্শিবাদ।।

    12
    4 Comments
    • বাবাহীন প্রতিটি স্বপ্ন যেন অপূর্ণ, বাবাহীন প্রতি যুদ্ধই যেন প্রেরণাহীন। ভালো থাকুক পৃথিবীর সব বাবারা।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 November 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Friends

Skip to toolbar