তুলট | Reza Karim | Activity
আমি ও রাতজাগা পাখি 
একটি আলোময় দিন চেয়ে চেয়ে
স্বপ্নের ঘোরে আনন্দ বেদনায় যায় ছেয়ে 
ঘন হয়ে বসতি গড়ে কতগুলি অনাগত আশা
তখনও জাল বোনে মনের ভেতরের ঘুমহীন মাকড়শা ।
মন আর চোখের তারারা কি এক অজানা সুখে
বার বার ফিরে যায় অতীতের মুখে
দূরে আবছা আবছা স্মৃতিরা আলোকিত হয়
তখন হয়তো তুমি কাঁদো ঝরঝর নয়নে নিশ্চয় ।
শ্রাবণ আর আশ্বিনের রাতে মন বিষন্ন হলে
চেনা কত মুখ চাঁদের মতো ভেসে উঠে কৌশলে ।
চাঁদের কিরণ থেকে সুখ ছড়িয়ে পড়লে এঁকেবেঁকে 
হে পবিত্র আত্মা ধুয়ে নিও তোমার নিজেকে
এমন আলোর ঝর্ণায় রাতের দ্বিপ্রহরে
উজ্জ্বল হয়ে ওঠো মগ্ন বিহবল অন্তরে।
মগজের ক্যানভাসে, স্থাপত্য নকশার মাঠ
আর অদেখা দূর দিগন্তের জান্নাতের হাট 
আকাশে হঠাৎ জাগে কাস্তের মতো বিষন্ন চাঁদ ।
ঠিক তখন
আমি ও কয়েকটা রাতজাগা পাখি 
বৃষ্টিভেজা রাতের অন্ধকার দেখি ।
রেজা ১০ অক্টোবর, ২০২১, ঢাকা।
আমি ও রাতজাগা পাখি
একটি আলোময় দিন চেয়ে চেয়ে
স্বপ্নের ঘোরে আনন্দ বেদনায় যায় ছেয়ে
ঘন হয়ে বসতি গড়ে কতগুলি অনাগত আশা
তখনও জাল বোনে মনের ভেতরের ঘুমহীন মাকড়শা ।
মন আর চোখের তারারা কি এক অজানা সুখে
বার বার ফিরে যায় অতীতের মুখে
দূরে আবছা আবছা স্মৃতিরা আলোকিত হয়
তখন হয়তো তুমি কাঁদো ঝরঝর নয়নে নিশ্চয় ।
শ্রাবণ আর আশ্বিনের রাতে মন বিষন্ন হলে
চেনা…Read More
রাতটা কেটে যাক
আমার মনে রং তুলিতে তোমার ছবি আঁকা
সুখের মাঝে নীল অসুখে তোমায় নিয়ে থাকা
শুনলে নাতো শেষ কথাটা, কথা ছিলো আরো 
তাইতো তুমি আমায় কভু চিনতে নাহি পারো ।
চিনবে বলে কথার ছলে যতো কাছে যাই
পালিয়ে গেলে হঠাৎ তুমি, কোথায় গেলে পাই?
হেথা খুঁজি হোথা খুঁজি, খুঁজি দেশে দেশে
কথায় কথায় স্বপ্ন বুনি ঘুমে অবশেষে।
ঘুম পাড়ানো কথা শুনে ঘুমিয়ে পড়ি তখন
হঠাৎ তোমার মুখটা ভাসে কথা বাড়ে যখন
এতো কথা এতো ব্যথা এতো দুঃখ এসে
নিজেকে আজ চিনতে গেলে কান্না ঝরে শেষে ।
ভাবনা আমার তোমায় নিয়েই, প্রভাত হয়ে এলো
মনের ভিতর তুমিটা যে চলছে এলোমেলো
কথার পরে অনেক কথা এবার না হয় থাক
তোমায় নিয়ে ভাবতে ভাবতেই রাতটা কেটে যাক ।
রেজা ৯ অক্টোবর ২০২১, ঢাকা।
রাতটা কেটে যাক
আমার মনে রং তুলিতে তোমার ছবি আঁকা
সুখের মাঝে নীল অসুখে তোমায় নিয়ে থাকা
শুনলে নাতো শেষ কথাটা, কথা ছিলো আরো
তাইতো তুমি আমায় কভু চিনতে নাহি পারো ।
চিনবে বলে কথার ছলে যতো কাছে যাই
পালিয়ে গেলে হঠাৎ তুমি, কোথায় গেলে পাই?
হেথা খুঁজি হোথা খুঁজি, খুঁজি দেশে দেশে
কথায় কথায় স্বপ্ন বুনি ঘুমে অবশেষে।
ঘুম পাড়ানো কথা শুনে ঘুমিয়ে পড়ি তখন…Read More