Profile Photo

Reza KarimOffline

  • Reza-Rezaul-Karim
  • Profile picture of Reza Karim

    Reza Karim

    • 5 years ago

    আমি ও রাতজাগা পাখি
    একটি আলোময় দিন চেয়ে চেয়ে
    স্বপ্নের ঘোরে আনন্দ বেদনায় যায় ছেয়ে
    ঘন হয়ে বসতি গড়ে কতগুলি অনাগত আশা
    তখনও জাল বোনে মনের ভেতরের ঘুমহীন মাকড়শা ।
    মন আর চোখের তারারা কি এক অজানা সুখে
    বার বার ফিরে যায় অতীতের মুখে
    দূরে আবছা আবছা স্মৃতিরা আলোকিত হয়
    তখন হয়তো তুমি কাঁদো ঝরঝর নয়নে নিশ্চয় ।
    শ্রাবণ আর আশ্বিনের রাতে মন বিষন্ন হলে
    চেনা কত মুখ চাঁদের মতো ভেসে উঠে কৌশলে ।
    চাঁদের কিরণ থেকে সুখ ছড়িয়ে পড়লে এঁকেবেঁকে
    হে পবিত্র আত্মা ধুয়ে নিও তোমার নিজেকে
    এমন আলোর ঝর্ণায় রাতের দ্বিপ্রহরে
    উজ্জ্বল হয়ে ওঠো মগ্ন বিহবল অন্তরে।
    মগজের ক্যানভাসে, স্থাপত্য নকশার মাঠ
    আর অদেখা দূর দিগন্তের জান্নাতের হাট
    আকাশে হঠাৎ জাগে কাস্তের মতো বিষন্ন চাঁদ ।
    ঠিক তখন
    আমি ও কয়েকটা রাতজাগা পাখি
    বৃষ্টিভেজা রাতের অন্ধকার দেখি ।
    রেজা ১০ অক্টোবর, ২০২১, ঢাকা।

    5
    3 Comments

Friends

Profile Photo
Jewel hazari
@jewel50
Profile Photo
__ariyan__
@ariyan
Profile Photo
Shiren Akhter
@shiren
Profile Photo
Eiasin Arafat
@eiasin-arafat
Profile Photo
Sumi Khan
@sumi-khan
Profile Photo
Alima Ilma
@alima-anha-ilma
Profile Photo
MMS
@munna
Profile Photo
Irin Akter
@irin-akter
Skip to toolbar