Profile Photo

রুপকথাOffline

  • RupKaTha
  • Profile picture of রুপকথা

    রুপকথা

    4 years, 11 months ago

    গল্প- “ভালোবাসি আজীবন”
    পর্ব ৫
    ————————————-
    এক ঘন্টা ধরে বসে আছি অথচ ডাক্তারের খবর নেই। সিরিয়াল দিয়ে এসেও কোন লাভ হয় না, সময় মত ডাক্তার পাওয়া যায় না। কি এমন করছে সে যা তার সব রুগি থেকেও মূল্যবান! আমাদের হাতে না হয় কোন কাজ নেই, কত মানুষ দূর থেকে এসেছে, আবার যেতে হবে। তাদের অবস্থা ভেবেই খারাপ লাগছে।

    ডাক্তার আসলো ঠিকই কিন্তু কথা ঠিক মত না শুনেই হাজারটা পরীক্ষা করতে দিল। রুগির কথা শুনে বুঝতেই পারে না আজকালকার ডাক্তার যে সমস্যা কোথায়। আমি ভাবি যে এরা আদৌ ডাক্তার না অন্য কিছু, রিপোর্ট দেখে তারপর বুঝে কি হয়েছে। অদ্ভূত!

    –মিস নীলা সিকদার? ভেতরে যান।

    যাক ডাকলো তাহলে অবশেষে।

    –রিপোর্ট নিয়ে আসতে বলেছিলাম তো আপনাকে।

    –জ্বি আমি রিপোর্ট সাথে করে নিয়ে এসেছি। আসলে আজকের দিনটাই আমার হাতে আছে তাই আমি একবারে কাজ শেষ করে যাচ্ছি।

    –দিন, রিপোর্টগুলো দিন। মিস নীলা, একদিনে তো শেষ হওয়ার মতো কাজ মনে হচ্ছে না আমার কাছে।

    –খুলে বলবেন কি?

    –আপনার জরায়ুতে ক্যান্সার ধরা পরেছে আর সেটা অনেকদিন হয়েছে। জরায়ুটা আপনার ফেলে দিতে হবে অপারেশন করে, যত দ্রুত সম্ভব করে নিবেন..

    –কি বলছেন এইসব?

    –কথা শেষ করতে দিন, আপনার অনেক জটিল অবস্থা। বুঝতেই পারছেন দুঃখের কথা যে আপনি আর কখনো মা হতে পারবেন না। আর ক্যান্সারের সময় হয়েছে অনেক, যার ফলে আপনার জরায়ুতে ইনফেকশন হয়ে তা আশে পাশে ছরিয়ে গিয়েছে। জরায়ু ফেলে দিলেও আপনার ক্যান্সার থেকে যাবে। সেটার চিকিৎসাও আছে আর আপনার বাচাঁর সম্ভাবনা এখনো আছে। আপনি নিয়ম মেনে যত দ্রুত সম্ভব অপারেশন করিয়ে ফেলুন তারপর ক্যান্সারের চিকিৎসা শুরু করে দিন। ইনশাআল্লাহ সুস্থ হয়ে উঠবেন।

    –নীলা, নীলা, কিছু তো বল। কি হয়েছে তোর?

    –সুবর্ণা, ডাক্তার এসব কি বলছে? আমি কখনো মা..কখনো..

    –নীলা, কিছু হবে না। সময় থাকতে জানতে পেরেছি সেটাই অনেক। আর চিকিৎসা তো আছে, চিন্তা করছিস কেন?

    –সব দাদুর জন্য। সেদিনের স্বপ্নটাই আমার জন্য কাল হয়ে দাড়িয়েছে, তার উপর আমার জীবনে করা সব পাপের শাস্তি এটা।

    –কি বলছিস এসব? কিসের স্বপ্ন? তোর দাদু আসলো কোথা থেকে?

    –কিছু না। ডক্টর আজকে তাহলে আমরা উঠি, সিদ্ধান্ত নিয়ে জানাবো।

    –মিস নীলা, যাই সিদ্ধান্ত নিবেন ভেবে নিবেন আর যত দ্রুত সম্ভব। দেরী করলে সমস্যা আরো জটিল হয়ে উঠবে।

    –জ্বি। সুবর্ণা চল।

    বের হয়ে গেলাম আমরা। আমার মাথা কাজ করছে না, আসলেই তার কুফা লেগে গেল। আর এখন কোন ইমামের কাছে গিয়ে লাভও নেই, যা হওয়ার তা হয়ে গিয়েছে।

    –কি ভাবছিস নীলা?

    –শোন, বাসায় কাউকে কিছু জানাবি না তুই, কথা দে আমাকে।

    –কি বলছিস? জানাবো না মানে? আর আমি কেন জানাতে যাবো, তুই নিজেই জানাবি।

    –না, আমি এখন জানাচ্ছি না। আর তুইও জানাবি না, কথা দে। এটা আমাদের মধ্যে গোপন থাকবে, শুধু তুই আর আমি জানবো আর কেউ না।

    –কিন্তু..

    –প্লিজ সুবর্ণা, আমার কষ্ট আর বাড়াস না। যেটা বলছি সেটা কর। হয়তো আমি একা আসলে তোকে এসব বলা লাগতো না। আমার মাথাই নষ্ট ছিল শুধু শুধু তোকে নিয়ে আসলাম সাথে।

    –আমাকে সাথে আনবি না তো কাকে আনবি? এমন পরিস্থিতি একাই পার করবি? আচ্ছা আমি কাউকে কিছু বলবো না। যত দ্রুত সম্ভব যা করার কর, কিন্তু দেখ সময় নিবি না বেশি এই ব্যাপারে। এটা হেয়ালির বিষয় না। এখন চল, তোকে বাসায় দিয়ে আসি।

    –না, আমি বাসায় যাবো না এখন। তুই বাসায় যা, আমি একটু লেকের ধারে বসবো, মাথাটা একটু ঠিক করতে হবে।

    –ঠিক আছে, সাবধানে থাকিস আর ঔষধগুলো নিয়ে যাস যাওয়ার সময়। আমি আসি তাহলে, আল্লাহ হাফেজ।

    –আল্লাহ হাফেজ

    -এক সপ্তাহ পর-

    কি হচ্ছে এই সব। সবুজ, আজকে তোর কথা খুব মনে পরছে। তোর কাধে মাথা রাখতে ইচ্ছা করছে, মনের সব কথা বলতে ইচ্ছা করছে, মন খুলে কাদঁতে ইচ্ছা করছে। কোথায় তুই সবুজ? তোর চুল ধরে টানি না কত দিন, তোকে তুই বলেই তো ডাকতে পারি না। তুই কেন দূরে চলে গেলি? আমাকে কেন ভালোবাসতে গেলি তুই? কেন?

    আহ, সবুজ আমার পেটে প্রচণ্ড ব্যথা করছে। একটু জরিয়ে ধরবি? একটু মাথায় হাত বুলিয়ে দিবি? একটু পিঠে মেরে বলবি যে আমি নিজের খেয়াল রাখছি না ঠিক মত। কোথায় তুই সবুজ? ভুলে গিয়েছিস আমাকে? ভালো আছিস তো? তোকে যে কারণে দূরে সরিয়ে দিলাম, তুই সুখে আছিস তো? বিয়ে করেছিস? তোর পাশে আমি বসতে চেয়েছিলাম, আর না হয় তোর বিয়ের দাওয়াতটা তো পাওনা ছিল আমার।

    –নীলা?

    –জ্বি আম্মু।

    –দেখ কে এসছে।

    –কে এসেছে…

    –দেখ, কতদিন পর সবুজ আসলো। সেই যে কবে ছেলেটা এসেছিল, এরপর তো দেখাই নেই। আমি নীলা কে বলেছি কতবার তোমাকে নিয়ে আসতে কিন্তু আমার কথা শোনেই না মেয়েটা। দাড়িয়ে আছিস কেন ছাগলের মত, ওকে আজকে নতুন দেখছিস নাকি? তোরা কথা বল, আমি চা-নাশতার ব্যবস্থা করছি।

    আমি কি আবার কল্পনা করছি? সবুজকে কল্পনা করতে যাবো কেন? কিন্তু আজকে হঠাৎ..

    (চলবে)

Skip to toolbar