Profile Photo

MD. SAFFAT HOSSAINOffline

  • Saffat
  • Profile picture of MD. SAFFAT HOSSAIN

    MD. SAFFAT HOSSAIN

    3 years, 1 month ago

    আমি নাহয় না’ই বলবো ভালোবাসি
    ——————————————

    আমি নাহয় খুব কমই বলবো ভালোবাসি
    কেননা শব্দটা শুনতে যতটা সুন্দর,
    তার চেয়ে অনেক বেশি সুন্দর
    অনেক বেশি আপন এর অনুভূতি।

    আমি কমই বলবো কথাটা।
    কিন্তু বলবো, তোমার পাগলামো গুলো,
    আর তোমার খুনসুটি
    বড্ড মনে লাগে আমার,
    কিন্তু আমি বলবো না কথাটা।

    আমি খুব কমই বলবো শব্দটা
    কিন্তু কোন বৃষ্টি মধুর দিনে,
    দু’জন পাশাপাশি হাটবার সময়
    শতকথার আড়ালে হঠাৎ করে বলে ফেলবো,
    তুমি তখন ঠাওর করতে না পারলেও
    আমি বলবো আমার অন্তরের কথা টা।

    শব্দটা নাহয় সচরাচর বলবো না।
    কিন্তু তোমার কথা মুগ্ধ হয়ে শোনা,
    তোমার হাসি টা হৃদয় দিয়ে অনুভব করার লোভ
    আমি দমিয়ে রাখতে পারবো না।

    আটকে রাখতে পারবো না নিজেকে,
    দুহাতে তোমার চিবুক স্পর্শ করা-
    দু’চোখে চোখ রেখে,
    ঠোঁটের উষ্ণ স্পর্শের আড়ালে-
    একবার বলে ফেলার তীব্র বাসনা
    যেন হাজার বছরের সঞ্চিত আবেগ।

Skip to toolbar