Profile Photo

saiful islam saifOffline

  • saif
  • Profile picture of saiful islam saif

    saiful islam saif

    • 5 years, 7 months ago

    শিক্ষাব্যবস্থা হোক শিশুদের জন্য বন্ধুত্বপূর্ণ

    একটা সুন্দর স্মৃতিমধুর শৈশব প্রত্যেক মানুষকে তার স্বপ্ন পূরণের দৌরগোড়ায় পৌছাতে সবসময়ই বিশেষ ভূমিকা রাখে। শৈশব বয়সটা থাকে মূলত জীবনকে জানার জন্য,উপভোগ করার জন্য।মোট কথা নিজেকে নিয়ে একটা গল্প বলার মতো স্মৃতি তৈরির জন্যই শৈশব।গ্রিসের বিখ্যাত দার্শনিক প্লেটো এই সুরেই বলে গেছেন,১৮ বছর পর্যন্ত যেনো কাউকে শিক্ষার জন্য চাপ দেওয়া না হয়।কিন্তু বর্তমান বাস্তবতা ঠিক উল্টো।যে এখনো ঠিক মতো কথা বলতে পারে না তাকে পাঠানো হচ্ছে স্কুলে।যার বয়স এখন দাদু দিদার কোলে বসে রূপকথার গল্প শুনার, সে স্কুলে বসে দাদুর ইংলিশ শিখছে।বয়সটা যখন পুতুল বিয়ের ,তখন তাকে শিখানো হচ্ছে পুতুল কোন ভাষার শব্দ।
    প্রতিটা শিশুর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে শিক্ষা নামক শৈশবকে দূষিত করার যন্ত্র।আর এসব চাপিয়ে দেওয়া শিক্ষাব্যবস্থা থেকে ভালো কিছু আশা করা বোকামি ছাড়া আর কিছুই নয়।যার ফলশ্রুতিতে আমরা পাচ্ছি অহরহ আত্নহত্যার মতো ঘটনাগুলো।
    কেমন মানষিক চাপে থাকলে পঞ্চম শ্রেনীতে এ প্লাস পায়নি বলে একটা শিশু তার জীবন দিয়ে দিতে পারে!!কেমন ঘটনার প্রেক্ষিতে পত্রিকায় খবর আসতে পারে,মেডিকলে চান্স হয়নি বলে মায়ের শাসনে শিক্ষার্থীর আত্নহত্যা।আজ মাঝে মাঝেই শুনতে হচ্ছে রেজাল্ট খারাপ করায় অভিমানে চলে গেলো না ফেরার দেশে।
    আজ সেই জায়গায় দাঁড়িয়ে বলছি ফিরিয়ে দাও,ফিরিয়ে দাও আমার স্মৃতিমাখা সেই দুরন্তপনার শৈশব,ফিরিয়ে দাও দাদু দিদার সেই রূপকথার গল্প,শিতের রাতের রস চুরির দুঃসাহসিক অভিযান,আর ফিরিয়ে নাও তোমাদের এই জঞ্জালপূর্ন যান্ত্রিক জীবন,শৈশব হত্যা করার শিক্ষাব্যবস্থা। পরিশেষে বলতে চাই, শিক্ষাব্যবস্থা হোক শিশুদের জন্য বন্ধুত্ব পরায়ণ।

    5
    2 Comments
Skip to toolbar