Profile Photo

Shahed BiplobOffline

  • shahedbiplob
  • Profile picture of Shahed Biplob

    Shahed Biplob

    2 months, 2 weeks ago

    ছোট গ্রামখানি
    সাহেদ বিপ্লব

    ছোট গ্রামখানি গিয়েছি ভুলিয়া শহর পানে এসে
    তবু যে আমার বারবার ডাকে প্রিয় যে নামে কে সে।
    সেখানে আছে পরে যে আমার প্রিয় স্মৃতিখানি
    ফেলে আসা সেই স্মৃতিখানি করে যে টানাটানি।

    শহরে এসে ভুলা কি যায় মনে পড়ে বারবার
    কানামাছি আর দড়ি টানাটানি মনে পড়ে শুধু আর।
    এমনি করে কতো স্মৃতি আমি ফেলে এলাম সেই গাঁয়ে
    কতো ঘুরেছি নদীর জলে ছোট সেই প্রিয় নায়ে।

    আমারে আজ শহরে বাধে না মন পড়ে রয় পাড়া গাঁয়
    এমন করিয়া আমাদের পানে কেউ কি ডাকে আয়।
    তবু তো থাকি এই শহরে একদিন মেলিবো ডানা
    শহর ছেড়ে উড়াল দেবো শুনিবো না কারো মানা।

    গ্রাম আমার জন্ম দিয়েছে ভালোবাসে বারবার
    গ্রাম আমার মায়ের মতো তার তুলনা তার।

    3
    2 Comments
Skip to toolbar