-
স্বাধীনতার আড়ালে
শ.ম.ওয়াহিদুজ্জামানস্বাধীনতা, সে কি উড়ে যায়
পাখিদের মতো
সুদূরে অচেনায়-
তার ভাষা কেমন, আমি বুঝিনা
স্বাধীনতার রুপ রঙ অদৃশ্য নাকি অস্থির।স্বাধীনতা, তার কি প্রার্থনা-
মুক্তি নাকি দাসত্ব
গণতন্ত্র নাকি পরিবার তন্ত্রের খোলশে
স্বাধীনতা কোথায়?
তার সঙ্গা লিখতে পারছি না।স্বাধীনতা, মুখোশে আবৃত
মুক্তির বারতায় জিঞ্জির
দিকে দিকে অস্থিরতা, অতৃপ্ত আত্না
স্বাধীনতার আড়ালে বিদ্যমান পরাধীনতা।মানুষ মূলত গোলামীতে অভ্যস্ত
স্বাধীনতা উপভোগ করতে জানেনা
রক্তদানে, জীবন বিলিয়ে দিয়ে
যে স্বাধীনতা অর্জিত হয়-
বিজয় পতাকা হয় উড্ডীন
তা কিছুদিনে হয় ভূলুন্ঠিত
গণতন্ত্রের খাঁচায় অথবা পরিবার তন্ত্রের
গোলামীতে মাথা চির নত রয়।স্বাধীনতা অর্থনৈতিক খাঁচায় বন্দি
চাল ডাল তেল পিঁয়াজ লবন
তোমার আমার আমাদের স্বাধীনতা
মাথা নত রাখতে হবে জোগাতে অন্ন
উদর শান্ত পৃথিবী শান্ত, নইলে হাহাকার।এইতো স্বাধীনতা, চিরকাল মুক্তির তিতিক্ষা
স্বাধীনতার আড়ালে লুকানো পরাধীনতা।
১৪.০২.২০২৬2 Comments
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
বহুমাত্রিক লেখক
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।


শিরদাঁড়া সোজা করে দাঁড়ানোর যে আর্তি আপনার কবিতায় আছে, তা আজ খুব প্রয়োজন। দারুণ!