-
জয়নালের কিছু স্বপ্ন ছিলো
শ.ম.ওয়াহিদুজ্জামানজয়নালের কিছু স্বপ্ন ছিলো,কিছু স্বপ্ন ছিলো
সব ই তার আজীবন সাদাকালো ই রয়ে গেলো
সে তো আর কখনো কখনোই পূরণ না ই হলো
সবকিছু তার অধরা,না পাওয়াই থেকে গেলো।প্রথম যৌবনে কলেজের চৌকাঠ
জয়নালের জীবনে প্রথম প্রেমের পাঠ
আহা!কি মধুর ছিলো প্রেয়সীর মুখমন্ডল
তা দেখেই জয়নালের হৃদয়ে বাজল ডামাডোল
তা তা থৈ থৈ তা তা থৈ থৈ নেচেছিল জয়নালের মন
ভালোবাসায় ডুবেছিল জয়নাল আর প্রেয়সী তখন
সহসা উঠলো ঝড় প্রেয়সীর ঠিকানা হলো অন্যঘর
জয়নাল হা ভাতে পছন্দ হয়নি তারে প্রেয়সীর বাবার
জয়নালের প্রথম স্বপ্ন,ভালোবাসা ভেঙ্গে গেলো
সবকিছু তার অধরা,না পাওয়াই থেকে গেলো।এরপর এলো মুক্তিযুদ্ধ,জয়নাল সশস্ত্র সৈনিক
ভালোবাসা ছাই,দেশ বাঁচলেই বাঁচবে সব দিক
জয়নালের বুকে প্রত্যয় রক্তদামে স্বাধীনতা চাই
প্রেয়সীর ভালোবাসা হারানোর কষ্ট তার বুকে নাই
দেশের ভালোবাসায় তুচ্ছ জ্ঞানে জীবনকে বাজি
ধরেছিল জয়নাল,জীবন দিতেও ছিল সে রাজি
স্বাধীনতা আসলে হবে যে সবকিছু তার পাওয়া
এই স্বপ্ন সাধনায় ডুবে সম্মুখ সমরে লড়ে যাওয়া
স্বাধীন হলো দেশ,হায় হায় স্বার্থপরের জয়ধ্বনি
নীরবেই জয়নাল আপনাতে পরাজয় নিলো মানি
জয়নালের বুক ভেঙ্গে গেলো স্বপ্নপূরণ না ই হলো
সবকিছু তার অধরা,না পাওয়াই থেকে গেলো।এবার জীবনযুদ্ধে জয়নাল স্বাধীন পতাকা তলে
শিক্ষকতার দায় নিলো সে আপনার স্কন্ধে তুলে
স্বাধীনতার স্বাদ পাওয়া যাবে জাতি শিক্ষিত হলে
শত শত চেষ্টা ব্যর্থ হয় ভেসে যায় সব ব্যথার জলে
শিক্ষিত হয় ঠিকই বেশিরভাগই মানুষ হয় না রে
হায় এ দুঃখ জয়নাল ঢেকে রাখবে কেমন করে
স্বপ্নপূরণ হলো না,জয়নালের সংগ্রাম তবে বৃথা হলো
সবকিছু তার অধরা,না পাওয়াই থেকে গেলো।তারপরে বিয়ে,এবার জয়নাল সংসারি হলো
ভাত জোগাতে শিক্ষক হয়েই জীবন কাটালো
তার বউ দিল উপহার ফুটফুটে ছেলে সন্তান
জয়নালের স্বপ্ন আজ ছেলের মাঝে বর্তমান
দেখতে দেখতে নিঠুর সময় চলে গেলো বহুদূর
ছেলে তার উচ্চ শিক্ষিত আজ পাড়ি দেবে সমুদ্দূর
হায় হায় একি হলো দিকে দিকে নাই নাই রব
কোথাও চাকুরি নাই,কর্ম নাই শুধু বিরহ কলরব
ভেবেছিল জয়নাল ছেলে করবে তার স্বপ্নপূরণ
বুঝলো সে গরীবের কপালে রয়েছে শুধুই ক্রন্দন
নাই টাকা নাই মামা নাই মন্ত্রী তো কিছুই নাই কপালে
বেগতিক জয়নাল পেনশনের টাকায় ছেলেরে বাঁচালে
নিজের টাকায় নিজের পদ কিনে দিলো জয়নাল
অবশেষ ছেলে হলো শিক্ষক, সব স্বপ্ন হলো পয়মাল
জয়নাল আজ ধীরে ধীরে পথ চলে ধুঁকে ধুঁকে
বৃদ্ধ সে সঙ্গী পেয়েছে অসহায় ছেলে আর বউকে
জয়নালের কত স্বপ্ন ছিলো,জীবন ফুরিয়ে গেলো
তবু সবকিছু তার অধরা,না পাওয়াই থেকে গেলো।
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
বহুমাত্রিক লেখক
শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।
