Profile Photo

শ.ম.ওয়াহিদুজ্জামানOffline

  • sharifmuhammadwahiduzzaman
  • অন্তর্দাহ (দ্বিতীয় পর্ব)
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    গুনাহগার আমার কোনো কূল নাই
    যেদিকে তাকাই অন্ধকার দেখতে পাই
    সকাল-সাঝে হৃদয় মাঝে যন্ত্রণা
    গুনাহগার আমার নাই যে কোনো সান্ত্বনা
    যত ভাবি জড়াব না আর গুনাহর মাঝে
    ততই জড়িয়ে পরি আমি সকল কাজে।

    গুনাহগার আমার অন্তর্দাহ থামে না কিছুতে
    পারি না আমি কিছুতে নিজেকে বোঝাতে
    কি জানি কি হয় মনে শুধু ভয় আর ভয়
    পাপেতে ডুবে থেকে হয়েছে হৃদয়ের পরাজয়।

    গুনাহগার আমার কোনো কূল নাই
    আল্লাহ্ র মায়ায় যদি দিশা খুঁজে পাই
    মোর নবী মুহাম্মদ(স)।গুনাহগার আমি
    করছি তওবাহ।ওগো আল্লাহ্ তুমি অন্তর্যামী
    ভয়ে ভয়ে মোর দিবস রজনী ফুরায়
    ওগো আল্লাহ্ ক্ষমা করে দাও তুমি দয়াময়।

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

বহুমাত্রিক লেখক

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ‌্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।

Skip to toolbar