Profile Photo

শ.ম.ওয়াহিদুজ্জামানOffline

  • sharifmuhammadwahiduzzaman
  • সময় দ্বিতীয় পর্ব
    – শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

    ‌যে সময় হা‌রি‌য়ে যায় পা‌লি‌য়ে যায়
    তা‌কে ধ‌রে রাখা যায় না যায় না
    উড়ন্ত বিহ‌ঙ্গের ম‌তো সে সূদু‌রে হারায়
    শুধু তার স্মৃ‌তি বু‌কে‌তে করে আনা‌গোনা।

    ‌কিছু বু‌ঝে ওঠার আ‌গেই ভো‌রের আগমন
    পা‌খির ডানায় উ‌ড়ে উ‌ড়ে দিন ফুরায়
    আবার রজনী আবার ভোর যথাযথ ভা‌বেই
    কা‌ঁদি‌য়ে কা‌ঁদি‌য়ে নীর‌বে অ‌চেনায় হারায়।

    জীব‌নের রোজনামচা সম‌য়ের আসা যাওয়া
    ‌বোঝা যাক কিম্বা না বোঝাই থাকুক সব
    ঐ নিঠুর সময় পালা‌বেই পালা‌বে নি‌রি‌বি‌লি
    যতই হৃদ‌পি‌ন্ডের মা‌ঝে উঠুক বিজয়ী কলরব।

    শুধু মন বোঝা‌নো দায় এই সম‌য়ের খেলায়
    সব‌কিছু কেন ধীরল‌য়ে হা‌রি‌য়ে ই যায়
    ধর‌তে পা‌রি‌নি ধরা যায়‌নি মধুময় সময়
    য‌দিও শীত বসন্ত শুধু আ‌সে আর যায়।

    4
    3 Comments
    • সময়ের হারিয়ে যাওয়া আর জীবনের চলমান চক্র—একটি সহজ কিন্তু গভীর কবিতা

    • সময় পালায় নিরিবিলি…🖤

    • সময় কাউকে অপেক্ষা করে না
      কবিতাটি সেই চিরন্তন সত্যই মনে করিয়ে দিল

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান

বহুমাত্রিক লেখক

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। শ.ম.ওয়াহিদুজ্জামান নামেই পরিচিত। জন্ম ১৩ এপ্রিল, বরিশাল জেলার বাবুগন্জ থানার দক্ষিন রাকুদিয়া গ্রামে। পিতা-মো.আবু হোসেন শরীফ, মাতা-মিসেস দেলোয়ারা হোসেন। তিন ভাই এক বোন। তিনি গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন সরকারী বি.এম কলেজ,বরিশাল থেকে। স্কুল জীবনেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পরেন। দৈনিক আজকের কাগজ পত্রিকায় প্রথম কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, শিশুতোষ গল্প, গোয়েন্দা গল্প এবং ভ্রমণ কাহিনী প্রকাশিত হয়েছে। সৃজনশীল ভাবনার সৃষ্টিশীল রুপদানে পাঠকের হৃদয়ে তৃপ্তি প্রদানের নিমিত্তে প্রতিনিয়ত লেখক নিজেকে উজাড় করে দিয়ে অনিন্দ‌্য সুন্দর সাহিত্য সৃষ্টিতে নিয়োজিত রয়েছেন। একটি সুখি সমৃদ্ধ সুন্দর মায়া মমতায় পরিপূর্ণ বিভেদহীন বাংলাদেশ রয়েছে লেখকের কল্পনায়।প্রকাশিত বই ১৯টি,কাব্যগ্রন্থ- অপরিচিতা নামে,আবু সাঈদ,সাদা মনের মানুষের দলে,লাল সবুজ পতাকা,আমরাও খুনি হব,জয়নালের কিছু স্বপ্ন ছিলো,উপন্যাস-কাশফিয়া, প্রবন্ধ গ্রন্থ-সফলতার উপকরণ,গোয়েন্দা গল্প-সুমন্তর গোয়েন্দা অভিযান,ছায়াপাখি,ভূতের কান্না,লাল মলাট রহস্য, ছোটো গল্প-ধূসর রঙের জীবন,রক্তিম মানচিত্র।

Skip to toolbar