Profile Photo

শেহজাদ আমানOffline

  • shehzadaman14
  • Profile picture of শেহজাদ আমান

    শেহজাদ আমান

    3 months, 1 week ago

    সিল্ক স্মিতা, সিংঘাম
    (১)
    প্রিয় সিল্ক স্মিতা,
    আপনার বায়োগ্রাফি ফিল্ম ডার্টি পিকচারে
    আপনার চরিত্রে অভিনয় করা বিদ্যা বালানের সেই সংলাপ
    মনে ভাস্বর এখনো-
    “সবাই শরীর ছুঁতে চায়,
    কিন্তু মাথায় হাত কেউ রাখতে চায় না।“
    প্রিয় স্মিতা, আপনি জেনে কষ্ট পাবেন,
    এই অগভীর মেধা ও মননের যুগে,
    ‘মাথায় হাত রাখলেও’
    সেই মমতা, ভালোবাসার আশীর্বাদ গোণে না
    এমন নারীর সংখ্যা আজ অগণিত!
    (২)
    প্রিয় সিংঘাম,
    আশীর্বাদ দিন আমাকে!
    আপনার প্রথম মুভিতে,
    বলদর্পী জয়ক্রান্ত সিক্রের সাথে
    একাই শেষ মোকাবেলার পথে চলার আগে
    পুলিশ কর্তাদের বলেছিলেন,
    “যা রাহা হু ম্যায়
    জয়ক্রান্ত সিক্রেকে সাথ লড়নে কে লিয়ে
    ও ভি একেলা!”
    সাহিত্যাঙ্গনের নানা অনিয়ম, অনাচারের বিরুদ্ধে
    লড়েছি, লড়ছি আমিও, প্রবলভাবে
    “ও ভি একেলা!”
    –শেহজাদ আমান

Skip to toolbar