তুলট | সেনা মুরসালিন | Activity
সেনা মুরসালিন changed their profile picture
# ছড়া#
সত্য কথন
সত্যি বলছি, মিথ্যে আমি বলি কিঞ্চিত,
যখন শুধু বিবির সাথে হয় বাত-চিত।
শুধু বিবি নয় -
আপিসেও কিছু সত্য গোপন করি
মিথ্যে নয় এটা সত্যি বলছি,
আমায় নিয়ে যে কি করি?
এইতো সেদিন-
হেনা আমায় দিলো একতোড়া ফুল
নিয়েছি সেগুলো ক্যাবলা হেসে
করেছি কি কোন ভুল?
বিবি শুধালো, 
"কে দিলো এগুলো? কোথায় পেয়েছো শুনি?"
মুখ ফস্কে বলেও দিলাম, "তোমারই সোনামনি।"
সত্যি আমি বলি সদাই, 
মিছে কিঞ্চিত বলি
হেনার কথা কেউ জানে না,  
জানে না পলি বা মলি।
আমার কি দোষ
 সবাই আমার মন-খানা পেতে চায়
সত্যবাদী মানুষকে সদাই এ জ্বালা সইতে হয়।
সেই ছোটবেলা বাবা কান ধরে শিখিয়েছিলেন আমায়,
ঘোর কলিযুগেও সত্যবাদী যে হতেই হবে তোমায়।
তখন থেকেই পণ করেছি মিছে বলবো না আর,
ঠেকায় আমায় সত্য কথনে এমন সাধ্য কার?
কিন্তু তোমরা দেখ দিকিনি প্রযুক্তির কি ঠ্যালা,
পৃথিবী তোমার হাতের মুঠোয় তবুও বেড়েছে জ্বালা।
যতই তুমি মিথ্যে কথাকে এড়িয়ে যেতে চাও,
প্রযুক্তি তোমায় মিছে বলাবেই সত্যের তুমি নও।
আজকে আমি অনেক ধনী আছে ক'খানা বাড়ি,
আর আছে কিছু কল-কারখানা মাত্র দশেক গাড়ি।
না না আমি আমলা কিম্বা মন্ত্রী ফন্ত্রি নই,
করি সৎ কাজ নিষ্ঠার সাথে অসৎ কভু না হই।
ঐ যে কি বলে মোবাইল বা মুঠোফোন যার নাম,
নোকিয়া, সিমেন্স, ভোডাফোন বা ফিলিপ্স, স্যামসাং।
এই যন্তরে কি যে মন্তর জানি না আমরা কেউই,
সত্য চাইলেও পারি কি বলতে মিথ্যে বের হবেই।
আছি বসে ঠিকই বাড়িতেই আমি বলছি আপিসে কাজ,
লং-ড্রাইভে সুমিতাকে নিয়ে হয়তো যাচ্ছি আজ।
এমনই কোন সময় যদি বিবি করে বসে ফোন,
মিথ্যে আপসে বেরিয়েই আসে সত্য বলে না মন।
তোমরাই বলো মিছে কথাগুলি এমনই কি আর বলি,
চাই না কভু মিছে বলতে চাই সত্যই বলি।
প্রযুক্তি প্রসূত মুঠোফোনখানি হাতে না থাকতো যদি,
দেখতে তোমরা নমস্য একজন খাঁটি সত্যবাদী।
# ছড়া#
সত্য কথন
সত্যি বলছি, মিথ্যে আমি বলি কিঞ্চিত,
যখন শুধু বিবির সাথে হয় বাত-চিত।
শুধু বিবি নয় –
আপিসেও কিছু সত্য গোপন করি
মিথ্যে নয় এটা সত্যি বলছি,
আমায় নিয়ে যে কি করি?
এইতো সেদিন-
হেনা আমায় দিলো একতোড়া ফুল
নিয়েছি সেগুলো ক্যাবলা হেসে
করেছি কি কোন ভুল?
বিবি শুধালো,
“কে দিলো এগুলো? কোথায় পেয়েছো শুনি?”
মুখ ফস্কে বলেও দিলাম, “…Read More