Profile Photo

সেনা মুরসালিনOffline

  • shenamursalin
  • Profile picture of সেনা মুরসালিন

    সেনা মুরসালিন

    • 1 month, 2 weeks ago

    # ছড়া#
    সত্য কথন
    সত্যি বলছি, মিথ্যে আমি বলি কিঞ্চিত,
    যখন শুধু বিবির সাথে হয় বাত-চিত।
    শুধু বিবি নয় –
    আপিসেও কিছু সত্য গোপন করি
    মিথ্যে নয় এটা সত্যি বলছি,
    আমায় নিয়ে যে কি করি?

    এইতো সেদিন-
    হেনা আমায় দিলো একতোড়া ফুল
    নিয়েছি সেগুলো ক্যাবলা হেসে
    করেছি কি কোন ভুল?
    বিবি শুধালো,
    “কে দিলো এগুলো? কোথায় পেয়েছো শুনি?”
    মুখ ফস্কে বলেও দিলাম, “তোমারই সোনামনি।”

    সত্যি আমি বলি সদাই,
    মিছে কিঞ্চিত বলি
    হেনার কথা কেউ জানে না,
    জানে না পলি বা মলি।
    আমার কি দোষ
    সবাই আমার মন-খানা পেতে চায়
    সত্যবাদী মানুষকে সদাই এ জ্বালা সইতে হয়।

    সেই ছোটবেলা বাবা কান ধরে শিখিয়েছিলেন আমায়,
    ঘোর কলিযুগেও সত্যবাদী যে হতেই হবে তোমায়।
    তখন থেকেই পণ করেছি মিছে বলবো না আর,
    ঠেকায় আমায় সত্য কথনে এমন সাধ্য কার?

    কিন্তু তোমরা দেখ দিকিনি প্রযুক্তির কি ঠ্যালা,
    পৃথিবী তোমার হাতের মুঠোয় তবুও বেড়েছে জ্বালা।
    যতই তুমি মিথ্যে কথাকে এড়িয়ে যেতে চাও,
    প্রযুক্তি তোমায় মিছে বলাবেই সত্যের তুমি নও।

    আজকে আমি অনেক ধনী আছে ক’খানা বাড়ি,
    আর আছে কিছু কল-কারখানা মাত্র দশেক গাড়ি।
    না না আমি আমলা কিম্বা মন্ত্রী ফন্ত্রি নই,
    করি সৎ কাজ নিষ্ঠার সাথে অসৎ কভু না হই।

    ঐ যে কি বলে মোবাইল বা মুঠোফোন যার নাম,
    নোকিয়া, সিমেন্স, ভোডাফোন বা ফিলিপ্স, স্যামসাং।
    এই যন্তরে কি যে মন্তর জানি না আমরা কেউই,
    সত্য চাইলেও পারি কি বলতে মিথ্যে বের হবেই।

    আছি বসে ঠিকই বাড়িতেই আমি বলছি আপিসে কাজ,
    লং-ড্রাইভে সুমিতাকে নিয়ে হয়তো যাচ্ছি আজ।
    এমনই কোন সময় যদি বিবি করে বসে ফোন,
    মিথ্যে আপসে বেরিয়েই আসে সত্য বলে না মন।

    তোমরাই বলো মিছে কথাগুলি এমনই কি আর বলি,
    চাই না কভু মিছে বলতে চাই সত্যই বলি।
    প্রযুক্তি প্রসূত মুঠোফোনখানি হাতে না থাকতো যদি,
    দেখতে তোমরা নমস্য একজন খাঁটি সত্যবাদী।

    5
    7 Comments
    • খুব সুন্দর আপনার নিজের ভাষা, কথার বিনুনি। ভালো লাগল। শুভেচ্ছা নিন।

    • হেনা আমায় দিলো একতোড়া ফুল

    • সেনা মুরসালিন, আপনার লেখাটিতে জীবনবোধের এই সহজ-সরল প্রকাশ আর হাস্যরসের মিশেল পাঠকদের মুখে অনায়াসেই হাসি ফুটিয়ে তোলে। দৈনন্দিন জীবনের নানা টানাপোড়েন ও ছোটখাটো অসততাকে আপনি যেভাবে সাজিয়েছেন, তা সত্যিই চমৎকার; এমন আরও সৃজনশীল লেখা আপনার কলম থেকে নিয়মিত পেতে চাই।

    • মিথ্যে কথার আসল কারণ তো ওই একখানা মুঠোফোন, সত্যবাদীও তাই মাঝেমধ্যে হয়ে যায় মিথ্যাবাদীর মতন…🤍

    • আপনার লেখাটা পড়ে খুব হাসি পাচ্ছে, একদম আমাদের চারপাশের বাস্তব চিত্র তুলে ধরেছেন। আজকালকের টেকনোলজি আর ব্যক্তিগত সম্পর্কের এই মিথ্যে মিথ্যে খেলার বিষয়গুলো দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। লেখাটা পড়তে পড়তে বেশ ভালো সময় কাটলো, দারুণ একটা ছড়া ছিল এটা।

    • আপনার সত্য কথনে মিথ্যে বলার কৌশলটি বেশ দারুণ কবিমন

    • খাটি সত্যবাদী ভালোই বলেছেন।

Skip to toolbar