Profile Photo

শিউলি চক্রবর্তীOffline

  • shiuli
  • ঈশান কোণে গাঢ় জমাট মেঘ
    কোথাও দূরে ঘন্টাধনি যেন প্রলয় নিশান
    এলোমেলো ঝোড়ো হাওয়ায়
    বিভক্ত পলকা সুতোয় বোনা জাল
    ভাসছে টুকরো টুকরো হাওয়ায়
    কালো মেঘের স্তম্ভ আরো নিবিড়তায়
    আকাশের বুক চিরে অঝোর বৃষ্টি ধারায়
    ভেসে যায় , সব উজাড় শুধু
    এক টুকরো অস্তিত্বে ভর করে
    জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মেঘ ভাঙা রোদ
    তারপর আবার ছাই ছাই সব
    কালো চাদরে ডুব।

    ✍️ Shiuli Chakraborty

    7
    11 Comments
    • “এক টুকরো অস্তিত্বে ভর করে
      জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মেঘ ভাঙা রোদ
      তারপর আবার ছাই ছাই সব
      কালো চাদরে ডুব…”

      _ এমন জমাট বেদনার মেঘ কি কখনও চুমকি-বৃষ্টি হয়ে এই আমার চতুর্দিক ঝিলমিল ক’রে তুলবে? কি এক শুভ্র আশায় কৃষ্ণকুমারীর আঁচল ছূঁয়ে আমার জীবনদীর্ঘ বসবাস…! কে কোথাও যেন আমার হাতে রচনা ক’রে চলেছে আমারই মনোস্তাপের ছন্দিত পদাবলী…______________

      মায়াময় এমন সমস্ত পাতাবাহার শব্দ ও এর বর্ণিল তরঙ্গ আবহে যেন, “কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা…” শেষ বিকেলের যা কিছু ফুল, তার সবটুকু সৌরভ কবি তোমার হোক, তোমার হোক…

    • জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মেঘ ভাঙা রোদ
      তারপর আবার ছাই ছাই সব…চমৎকার

    • চমৎকার

    • ঈশান কোণে গাঢ় জমাট মেঘ
      কোথাও দূরে ঘন্টাধনি যেন প্রলয় নিশান
      এলোমেলো ঝোড়ো হাওয়ায়
      বিভক্ত পলকা সুতোয় বোনা জাল

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 26 May 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • জনপ্রিয়তার অভিনন্দন, শুভাশীর্বাদ ও প্রীতিমুগ্ধতা জানাই প্রিয়…

যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না

রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী

I'm the one at the sail, I'm the master of my sea.

Skip to toolbar