Profile Photo

Nusrat jahanOffline

  • Shuha
  • Profile picture of Nusrat jahan

    Nusrat jahan

    • 1 week, 1 day ago

    #শ্রাবণ_সন্ধ্যার_কাব্য
    [পর্ব – ১৩]

    রাহা কোনো কথা বলছে না দেখে ঈশান আবার চেঁচিয়ে বললো, কি হলো বলো কে অধিকার দিয়েছে তোমায়। রাহার গলা শুকিয়ে গেল। ভয়ে ভয়ে মাথা নিচু করে বললো,

    “সরি.. আমি বুঝতে পারিনি। ঘরটা এলোমেলো ছিলো তাই…”!

    ঈশান আর কিছু না বলে,সামনের টেবিলে একটা জোরে লাথি মেরে ঘরের সব জিনিসপত্র এলোমেলো করতে লাগলো। জামা কাপড় গুলো সব আবার ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়ে হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে গেলো। রাহা ধপ করে খাটের উপরে বসে পড়লো। চোখের পানির কারণে সামনের সব কিছু ঝাপসা হয়ে আসছে।

    ঈশান নিচে আসতেই মোস্তফা বললো ঈশান আজকে তোমাকে অফিসে যেতে হবে না। রাহাকে তাদের বাড়িতে নিয়ে যাও। এমনেতেই ওই মেয়ের জন্য রেগে আছে আবার ওই মেয়েকেই নিয়ে যাওয়ার কথা বলছে।

    ঈশান বললো বাবা তোমার সমস্যাটা কোথায় বলো তো। এক কথা কয়বার বলতে হয় তোমাকে। ওই মেয়ের সাথে আমাকে জড়াবে না। আমি যদি মরেও যাই তবুও আমি ওই মেয়ের সাথে কোথাও যাবো না। মোস্তফা বললো বাচ্চাদের মতো কথা বলো না ঈশান। বিয়ে যখন করেছো দায়িত্বটাও তোমাকেই নিতে হবে।

    ঈশান তাচ্ছিল্যের হাসি দিয়ে বললো, “দায়িত্ব? কিসের দায়িত্ব বাবা? জোর করে বিয়ে দিয়ে এখন দায়িত্ব শেখাচ্ছো?”

    মোস্তফা এবার রেগে সোফা থেকে উঠে দাঁড়ালেন। ঈশান একটা মেয়ের জীবন নিয়ে খেলছো তুমি। তোমার লজ্জা হওয়া দরকার। বাবা লজ্জা তো তোমার হওয়া দরকার, আর ওই মেয়ের জীবন নিয়ে আমি খেলছি না। জীবন নিয়ে খেলেছো তুমি। মোস্তফা চেঁচিয়ে বললো “ঈশান…আর কিছু বলতে যাবে তখনি মালিহা এসে বললেন অনেক হয়েছে, এবার চুপ কর তুমি। আমার ছেলের ঘাড়ে আর কতো কিছু চাপিয়ে দেবে তুমি। ঈশান যখন যেতে চাইছে না তখন জোর করছো কেন। এই ভাবে জোর করে কতোদিন সংসার করাবে তুমি ওদের,

    মোস্তফা চুপ হয়ে গেলো, মালিহা তো ঠিক কথাই বলেছে এই ভাবে আমি কতোদিন চালাবো। এতো বড় ভুল আমি কি ভাবে করলাম। মোস্তফা গম্ভীর সুরে বললো, মালিহা তুমি চুপ করো। ঈশান তুমি কি ওকে নিয়ে যাবে নাকি যাবে না। ঈশান সাথে সাথে জবাব দিলো যাবো না। মোস্তফা বললো ঠিক আছে তোমাকে যেতে হবে না।

    ঈশান আর কোনো কথা না বলে চলে গেলো অফিসে। মোস্তফার চেহারা হঠাৎ করেই কেমন চিন্তিত মনে হচ্ছে, মালিহা জিজ্ঞেস করলো তুমি কি ঠিক আছো। মোস্তফা শুধু ওপর নিচ মাথা নাড়ালো। মুখে কিছু বললো না। মোস্তফা আমিনাকে ডাকলো অনেক দিন ছুটিতে ছিলো আমিনা আজকেই ছুটি শেষে আবার কাজের জন্য এসেছে।

    আমিনা রান্না ঘর থেকে ছুটে এলো। আমিনা এসেই বললো কিছু লাগবে আপনার। মোস্তফা বললো রাহা কে ডেকে নিয়ে আসো। আমিনা মোস্তফার কথা মতো রাহাকে ডাকতে চলে গেলো। দরজায় নক করলো ছোট আপা আপনেরে ডাকে বড় সাহেবে। রাহা বললো তুমি যাও আমি আসছি।

    আমিনা চলে গেলো। রাহা চোখের পানি মুছে ফ্রেশ হয়ে মোস্তফার কাছে এলো। রাহা বললো “বাবা.. ডেকেছেন আমায়? মোস্তফা বললো হ্যাঁ তুমি না বাড়িতে যেতে চেয়েছিলে। যাও রেডি হয়ে আসো ড্রাইভারকে বলবো তোমাকে নামিয়ে দিয়ে আসতে। ড্রাইভারের কথা শুনেই রাহা বুঝতে পারল, ঈশান ওর সাথে যাবে না। তারপরও মুচকি হেসে রাহা বললো ঠিক আছে “বাবা’…!

    রাহা একটা হলুদ শাড়ি পড়ে মাথায় হিজাব করলো। তারপর গাড়িতে উঠে বসলো। মোস্তফা বললো তুমি যাও মা পরে আমি তোমাকে নিজে যেয়ে নিয়ে আসবো। রাহা বললো আচ্ছা “বাবা”..!

    ঈশান অফিসে বসে ল্যাপটপএ কাজ করছিলো। এর মধ্যে নিহাল এলো ঈশানের অফিসে। ঈশানের কেবিনে কোনো নক না করেই ঢুকলো, বিয়ে করেতো দেখি ভুলেই গেছিস আমায়। কোনো খোঁজ খবর নেই। বউয়ের আঁচল ছেড়ে আসতে মন চায় না বুঝি। ঈশান বললো ফালতু কথা না বলে কিসের জন্য এসেছিস সেটা বল।

    নিহাল হেঁসে টেবিলের ওপর পা তুলে বসলো। “ওহে মিস্টার বিয়ে করা মানুষ, এতো রাগ কার ওপর? বউ এর ওপর নাকি নিজের কপালে ওপর?” বলেই হাসতে লাগলো নিহাল।

    ঈশান চোখ তুলে তাকালো। ঈশানের তাকানো দেখে নিহাল হাসি বন্ধ করে দিলো। ঈশান গম্ভীর মুখ করে বললো আমার কোনো বউ নেই। কিন্তু কপাল আছে। তাই রাগটা কপালের ওপরেই।

    নিহাল ঈশানের কথা শুনে বুঝতে পারলো রাহাকে মেনে নেইনি ঈশান। এখনো রেগে আছে। নিহাল বললো দেখ ভাই যা হবার হয়ে গেছে এখন এইসব ভেবে লাভ নেই ঠিক মতো সংসার কর আর “বাচ্চা কাচ্চা”… পয়দা কর। আমাকে চাচ্চু ডাক শোনা।

    কথাটা বলতে দেরি হয়েছে ঈশানের উঠে এসে নিহালের কলার চেপে ধরতে দেরি হয়েনি। কলার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর বলছে তোর মন চাইলে তুই বাচ্চা পয়দা কর “যা বের হ”.. ধাক্কা দিয়ে বের করে দিলো। নিহাল হাসতে হাসতে বললো আমার তো বউ নেই কিভাবে কি হবে। তোর বউকে এক রাতের জন্য আমার কাছে দে দেখিস হয়ে যাবে বাচ্চা। ঈশান এবার চরম রেগে গেলো যেই নিহালকে ধরতে যাবে ঈশান, তখনি নিহাল এক দৌড় দিয়ে পালালো এই খান থেকে।

    ঈশান নিহালকে ধরতে না পেরে দেয়ালে একটা পাঞ্চ মারলো। তারপর চেঁচিয়ে দারোয়ানকে ডেকে বললো আমার অনুমতি ছাড়া যেনো কেউ ঢুকতে না পারে আমার কেবিনে। দারোয়ান বললো ঠিক আছে স্যার।

    এই দিকে রাহা পৌঁছে গেলো বাড়িতে ড্রাইভার ওকে নামিয়ে দিয়ে চলে গেলো। রাহা যেয়ে দরজায় নক করলো, তখনি খাদিজা এসে দরজা খুলে দিলো। দরজা খুলতেই মেয়ের মুখটা ভেসে উঠলো। খাদিজার তো খুশিতে চোখ ভরে গেল। রাহার চোখও খুশিতে ভরে গেল মায়ের মুখ দেখে। রাহা বললো কেমন আছো মা’? খাদিজা মেয়ের মাথায় হাত রেখে বললো ভালো আছি। তখনি নিলয় ছুটে এলো বোনকে দেখতে পেয়ে। ছুটে এসেই বললো আপু দুলাভাই কোথায়?

    রাহার হাসিটা নিমিষেই মিলিয়ে গেল। বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠলো।

    খাদিজা এতক্ষণ পরে খেয়াল করল রাহা একা এসেছে। “হ্যাঁ রে রাহা তোর জামাই কোথায় তুই কি একা এসেছিস। রাহা জোর করে একটা মুচকি হাসি দিয়ে বলল না মা একা আসিনি ওদের বাড়ির ড্রাইভার দিয়ে গেছে আমাকে। খাদিজা ভ্রু কুঁচকে বললো ড্রাইভার দিয়ে গেছে মানে, বিয়ের পরে প্রথম বার বাপের বাসায় আসলে স্বামী-স্ত্রী এক সাথে আসতে হয়। ড্রাইভার দিয়ে যাবে কেন। ঈশান কোথায়?

    রাহা বললো মা তুমি এতো অস্থির হচ্ছো কেনো? উনি তো আসতেই চাচ্ছিলেন কিন্তু অফিসে কি একটা জরুরী মিটিং পড়ে গেলো। পরে আমাকে বলছে কালকে নিয়ে যাবো বাসায়। আজকে আমার জরুরি মিটিং আছে, আজকে নিয়ে যেতে পারবো না।

    কিন্তু আমার তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিলো তাই কালকে পর্যন্ত অপেক্ষা করতে পারলাম না। তাই আমি ড্রাইভারকে নিয়ে চলে এসেছি। খাদিজা রাহার কথা বিশ্বাস করে ফেললো। ধমকের সুরে বললো এই ভাবে কেউ শ্বশুর বাড়ি থেকে আসে? আর একদিন পরে আসলে কি এমন হতো? এখন ঈশান যদি কিছু বলে তোকে?

    রাহা বললো “না মা”.. কিছুই বলবে না। উনার অনুমতি নিয়েই তারপর এসেছি। উনি বলেছেন পরে এসে আমাকে নিয়ে যাবে।

    খাদিজা খুশি হয়ে বললো সত্যি তোর জামাই আসবে। ‘হ্যাঁ মা’.. আমাকে নিতে আসবে তো। আমাকে কি বাসায় ঢুকতে দিবে না নাকি, কখন থেকে দাঁড় করিয়ে রেখেছো আমাকে। খাদিজা মুচকি হেঁসে রাহার হাত ধরে বললো আয় “মা” ভেতরে।

    রাহা ভেতরে ঢুকেই নিজের ঘরে গেলো।

    * চলবে….?

    1
    1 Comment
    • রাহার মিথ্যা হাসির আড়ালে লুকানো কষ্টটা খুব মায়া জাগালো।

Skip to toolbar