Profile Photo

SomaOffline

  • Profile picture of Soma

    Soma

    3 years, 7 months ago

    সোশ্যাল মিডিয়া (Social Media)

    সোমা

    মানুষ সামাজিক জীব
    তা জেনেছি ছোট থেকে
    কিন্তু ইদানিং কাল জানতে পারলাম
    কী করে হয় Social হতে?

    Facebook, Instagram, Twitter
    আরো কত কী আর!
    সোশ্যাল হতে লাগে এসবের Follower।

    যার যত Follower
    সে তত Celebrity
    আর যার Account নেই
    তার নেই Dignity।

    শত, হাজার, লক্ষ
    বন্ধু হয়ে যায়
    ঘরেতে মা, বাবা, ভাই, বোন
    এক এক ঘরে থাকে হায়!

    অনলাইন বন্ধু পেতে
    থাকে সবাই মশগুলে
    ঘরের মানুষের খবর নেয়া
    পড়েও না মনের ভুলে।

    Social হতে গিয়ে
    হয়ে যাচ্ছি Unsocial
    Media হয়েছে বন্ধন ভাঙ্গার
    শক্তিশালী হাতিয়ার।

    পরিবারে সম্প্রীতি, যোগাযোগ না রেখে
    Social Media Active করায় মত্ত সদা থাকে।

    একটাই প্রশ্ন জাগে মনে
    এসবে আমরা সত্যিই কী হচ্ছি Social?
    না কী Social Media কে প্রাধান্য দিতে
    করছি পরিবারের অখেয়াল?

    পরিবারকে মূল্য দিয়ে
    গড়ে তোল হাজারো বন্ধু
    তাতেই তুমি পাবে কূল
    পারবে পেরোতে সিন্ধু।

    মিডিয়াতে যদিও হয়
    বন্ধু শত হাজারো
    শ্মশানে, জানাজায়
    খবর মেলে না কারো।

    তাই ভাবি পরিবার হউক
    আমার প্রথম বন্ধু
    তারপর অন্য বন্ধু হবে ধীরে ধীরে
    অমলেন্দু বা জগদ্বন্ধু।

    7
    3 Comments
Skip to toolbar