-
শিরোনাম —ভাবুক কবির মন
কলমে—সুমাইয়া আক্তার
তাং— ১৬-০৩-২০২১
________
আহারে অশান্ত মন, বিষাদের যাতনা যায় সর্ব দেহে
রঙিন চাদরে ঢেকে রাখা বিষাদের লৌহ,
সাগরের কিনার যেমন নদী বরাবর
নদীর স্রোতও বয়ে চলে সাগরের তর।ঢেউয়ের সুগর্জন যখন নীড়ে মিশে
নীলাচর আবৃত দেশ মহাদেশে।
রামধনু রাঙিয়ে দেয় সাত রঙ মেলে
নীলিমার পুব আকাশে অরুণার চলে।সৃষ্টির যা কিছু সুন্দর স্রষ্টার অবদান
তারই মাঝে অন্যতম সৃষ্টি বিশাল আসমান।
বিচলিত মন বিষাদের বেদনায় নিশ্চুপ সারা দেহ
বলি, কে করবে আজ শান্ত এ প্রাণ চিন্তিত অহরহ।সৃষ্টির সেরা হে মানবকুল স্মরণ করো তা
যার ইশারা বিহীন নড়ে না বৃক্ষের একটি পাতা
ভাবুক কবি তাই তো আজ বসে নিরালায়,
কখন আসবে মরণ চিঠি কার ঠিকানায়।উৎপল কবির মন ভাবে বসে একা
কত রূপ অপলক দেহ বন্দী কবরে
একদিন শেওলা তলে পড়ে রবে ঢাকা।2 Comments
Friends
মোরশেদ সাকিব
@morshedsakib
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
জামাল হোসেন বিষাদ
@jamalbishad
Munif Muhtasim
@munif


The words sounds like they come from the heart, and I’m sure they do.. Wonderful 🙂