-
বড় প্রেম শুধু কাছেই টানে না
আমরা ছোট বেলায় যখন দেবদাস পড়েছি তখন প্রেমে ব্যর্থ গেলে খোচা খোচা দাড়ি রাখলেই সবাই বলত দেবদাসের ভাব ধরেছে । বাংলা থেকে শুরু করে হিন্দি ছবি দেবদাস দুবার দেখেনি এমন লোক খুব কমই আছে। আবার রাজলক্ষ্মী শ্রীকান্ত প্রসঙ্গ আসলেই সেই বিখ্যাত উক্তি –
“বড়প্রেম শুধু কাছেই টানে না,
ইহা দূরেও ঠেলিয়া দেয়।
বড় প্রেম শুধু কাছেই টানে না
বড় প্রেম শুধু কাছেই টানে না, কখনো কখনো দূরে সরিয়েও হৃদয়ের সবচেয়ে কাছে এনে দেয়। যাকে সত্যি ভালোবাসা যায়, তাকে প্রতিদিন ছুঁয়ে দেখার প্রয়োজন হয় না—নীরব রাতেও তার অনুপস্থিতি বুকের ভেতর শব্দ তোলে। বড় প্রেম অধিকার দিয়ে বেঁধে রাখে না; বরং প্রিয় মানুষটির সুখের জন্য নিজের অশ্রুকেও আড়াল করতে শেখায়।
দূরত্ব তখন বিচ্ছেদ নয়, হয়ে ওঠে অপেক্ষার দীর্ঘ প্রার্থনা—যেখানে প্রতিটি নিঃশ্বাসে শুধু একটি নামই উচ্চারিত হয়।
কারণ সত্যিকারের প্রেম হারিয়ে গেলেও হারায় না; মানুষটি দূরে চলে যায়, অথচ তার ভালোবাসা থেকে যায় হৃদয়ের শেষ আলো হয়ে।
শরৎচন্দ্রের উপন্যাস মানে ভালবাসা, প্রেম বিরহ। বড়দিদি, পরিণীতা, পল্লীসমাজ, চরিত্রহীন, দত্তা, গৃহদাহ, পথের দাবী, শেষ প্রশ্ন সহ সব উপন্যাসে আছে প্রেমের নানান টানাপোড়েন। এমন একটা সময় ছিল আমাদের স্কুলের বইয়ের ফাঁকে থাকত শরৎচন্দ্র। এত কাল পড়েও আজ শরৎচন্দ্রের জন্মতিথিতে সারাদিন চেষ্টা করেছি শ্রীকান্ত বই খানা পড়ার। কিন্তু বইটি হাতে নেওয়ায় পর বার বার স্মৃতি কাতর হয়ে পড়েছি । চোখের পাতা বার বার বন্ধ হয়ে পড়ছে আর একে একে ভেসে উঠছে সেই শরৎ পড়ার দিনের হৃদয় ছোঁয়া অনুভূতি । তবুও পড়েছি আর হৃদয় সাগরে জেগে উঠা স্মৃতির বালুচরে সাদা-কালো বক, গাংচিলের বিচরণ অনুভব করেছি সারাটা অন্তর দিয়ে । তবুও শরৎ উপন্যাস।2 Comments-
Uttam Kumar Ghosh, আপনার লেখাটিতে প্রিয় লেখকের প্রতি গভীর আবেগ এবং স্মৃতিমেদুরতার চমৎকার প্রকাশ ঘটেছে, যা পড়ে আমার হৃদয়ে বেশ ভালো লাগার সৃষ্টি হয়েছে। আপনি যদি লেখাটিতে ছোটবেলার পড়ার সময়ের সাথে বর্তমান অনুভূতির তুলনামূলক বর্ণনা আরও একটু বিস্তারিতভাবে যোগ করেন, তবে পাঠকদের কাছে তা আরও প্রাণবন্ত হয়ে উঠবে। আমাদের এই গ্রুপে অন্যান্যদের লেখায় নিয়মিত প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি মন্তব্য করলে সবার সাথে সুন্দর সংযোগ গড়ে উঠবে, তাই অন্যদের উৎসাহিত করতে আপনার অংশগ্রহণ প্রত্যাশা করছি।
Friends
নাজমুল হাসান সাকিব
@publiconline
Harun-ur Rashid
@harun-urrashid
Sanzida Shetu
@sanzidashetu
Sourav-Roy
@sourav-roy
Abbas Ali
@abbasali
মোঃ রিয়াদ হাছান
@riadhasan751
humaid ashrafi
@humaidashrafi
Ms Rani Khatun Maya
@msranikhatunmaya
শান্ত
@shanrisky


Uttam Kumar Ghosh, “বড়প্রেম শুধু কাছেই টানে না, ইহা দূরেও ঠেলিয়া দেয়” – এই লাইনটা বরাবরই আমার খুব পছন্দের। শরৎচন্দ্রের লেখা পড়ার সময় আপনার ঠিক কোন মুহূর্তটা সবচেয়ে বেশি আবেগপ্রবণ করে তোলে?