তুলট | Victor Rozario | Activity
অধিকার নিপাত যাক
ভিকটর কে. রোজারিও
যে দেখে না
তাকে কী করে দেখাই বলো।
চাঁদের চেয়েও বড় অন্ধকার
বুকে নিয়ে যে ঘুমায়
সে কী করে জানবে অমাবশ্যার রূপ!
বরং যারা গলা ফাটাচ্ছে অধিকার অধিকার বলে
তাদের কিছু চাল-ডাল দিয়ে দাও।
রাষ্ট্র তুমি ঘুমাও।
নদী ঘুমাক
শাহবাগ থাকুক তন্দ্রাচ্ছন্ন
উত্তরপুরুষ একদিন রেস্তোরাঁয় আড্ডা দিতে দিতে জানবে
সোহরাওরার্দী উদ্যানে একসময় গাছও ছিলো!
যারা কেঁদে কেটে বলে
নদী আমার বোন
ধরিত্রী আমার মা
গাছ আমার ভাই
ওদের ধরে ধরে পদ দিয়ে দাও
দেখো কতটা বিনয়ী ভঙ্গিতে
বসে থাকে পায়ের কাছে ।
কবিদের দিয়ে দাও চাকরি 
এরপর কাটো গাছ
তারা ঠোঁটে ভ্যাসলিন লাগাতে লাগাতে বলবে 
পরিকল্পিত বনায়ন খুবই জরুরি,
নদীতে বাঁধ দাও
সংগঠনের দাদারা নিমের ডাল দিয়ে দাঁত মাজতে মাজতে বলবে
সৃষ্টির মধ্যেই স্রষ্টার স্বরূপ
মানুষের প্রয়োজন তাই আগে!
চাল ডাল দিয়ে দাও কিছু
চকচক করবে কবিতার গতর, 
নগদেও কাজ চলে
শব্দ থেকে ইশ্বর উবে গিয়ে
মূর্তমান হবে তোমার অবয়ব।
কার উত্থিত শিশ্নে ধর্ষিতা হয় শালবন
কার লোভে দাউ দাউ জ্বলে সংখ্যালঘুর ঘর
মোটা চাল ছেঁটে কারা আমাদের অভুক্ত রাখে
এসব তুমিও জানো।
তারাও।
এবং সবাই।
অধিকার নিপাত যাক
ভিকটর কে. রোজারিও
যে দেখে না
তাকে কী করে দেখাই বলো।
চাঁদের চেয়েও বড় অন্ধকার
বুকে নিয়ে যে ঘুমায়
সে কী করে জানবে অমাবশ্যার রূপ!
বরং যারা গলা ফাটাচ্ছে অধিকার অধিকার বলে
তাদের কিছু চাল-ডাল দিয়ে দাও।
রাষ্ট্র তুমি ঘুমাও।
নদী ঘুমাক
শাহবাগ থাকুক তন্দ্রাচ্ছন্ন
উত্তরপুরুষ একদিন রেস্তোরাঁয় আড্ডা দিতে দিতে জানবে
সোহর…Read More
যে বিস্মৃতিরা ফেরেনা স্মৃতিতে
                   -ভিকটর কে. রোজারিও
এতসব মনে রেখে লাভ কি
কী লাভ মনে রেখে?
দেওয়ালে টাঙানো ছবির প্রতিমা
কখনও কি নেমে রোগ-ভোগে
বাড়িয়েছে তার চালধোয়া হাত
কখনও কি ছুঁয়েছে কপালে
তার আর্দ্র ঠোঁট, নির্ঘুম সারারাত।
তুমি কার জন্য রাত জাগো কবি?
পাখির যে পালক ডানা থেকে ঝরে যায়
মনে রেখো, তার প্রয়োজন ফুরিয়েছে
বলেই ঝরে সে
তোমার ডাকা শোকসভায় স্মরণীয় হতে নয়।
মিথ্যেই আর শিশিরে ভিজিয়ো না পা
যে নদী নিজেই উৎসে বসিয়েছে দ্বীপ
বৃথাই তার মোহনা খুঁজো না আর।
বরং, কোনও রৌদ্রস্নাত বিকেলে 
জামপাতার ফাঁক গলে
যদি হঠাৎ ঝিলিক দিয়ে ওঠে
কোনও আশ্লেষের স্মৃতি
যদি কোন বৃষ্টিময়ী রাত
তোমার জামার কলার ধরে 
টেনে নামায় স্মৃতির উঠানে
তবে তাকে বলো,
এতসব মনে রেখে লাভ কি
কী লাভ মনে রেখে?
উৎসর্গ: পাখির ঝরা পালক বুক পকেটে ভরে, ঘুরি এই আশায় যে, যদি কোনদিন, পাখির মনে পড়ে:
এই বন্দরে, এখানে, কোনও একদিন...।
যে বিস্মৃতিরা ফেরেনা স্মৃতিতে
                   -ভিকটর কে. রোজারিও
এতসব মনে রেখে লাভ কি
কী লাভ মনে রেখে?
দেওয়ালে টাঙানো ছবির প্রতিমা
কখনও কি নেমে রোগ-ভোগে
বাড়িয়েছে তার চালধোয়া হাত
কখনও কি ছুঁয়েছে কপালে
তার আর্দ্র ঠোঁট, নির্ঘুম সারারাত।
তুমি কার জন্য রাত জাগো কবি?
পাখির যে পালক ডানা থেকে ঝরে যায়
মনে রেখো, তার প্রয়োজন ফুরিয়েছে
বলে…Read More