-
যে বিস্মৃতিরা ফেরেনা স্মৃতিতে
-ভিকটর কে. রোজারিওএতসব মনে রেখে লাভ কি
কী লাভ মনে রেখে?দেওয়ালে টাঙানো ছবির প্রতিমা
কখনও কি নেমে রোগ-ভোগে
বাড়িয়েছে তার চালধোয়া হাত
কখনও কি ছুঁয়েছে কপালে
তার আর্দ্র ঠোঁট, নির্ঘুম সারারাত।তুমি কার জন্য রাত জাগো কবি?
পাখির যে পালক ডানা থেকে ঝরে যায়
মনে রেখো, তার প্রয়োজন ফুরিয়েছে
বলেই ঝরে সে
তোমার ডাকা শোকসভায় স্মরণীয় হতে নয়।মিথ্যেই আর শিশিরে ভিজিয়ো না পা
যে নদী নিজেই উৎসে বসিয়েছে দ্বীপ
বৃথাই তার মোহনা খুঁজো না আর।
বরং, কোনও রৌদ্রস্নাত বিকেলে
জামপাতার ফাঁক গলে
যদি হঠাৎ ঝিলিক দিয়ে ওঠে
কোনও আশ্লেষের স্মৃতি
যদি কোন বৃষ্টিময়ী রাত
তোমার জামার কলার ধরে
টেনে নামায় স্মৃতির উঠানে
তবে তাকে বলো,
এতসব মনে রেখে লাভ কি
কী লাভ মনে রেখে?
—————————————-
উৎসর্গ: পাখির ঝরা পালক বুক পকেটে ভরে, ঘুরি এই আশায় যে, যদি কোনদিন, পাখির মনে পড়ে:
এই বন্দরে, এখানে, কোনও একদিন…।3 Comments
Friends
M. Arman Uddin
@m-arman-uddin
Jamilur Rahman Sany
@j-r-sany
জি এম এম রহমান
@rcnnews24
Md. Ahasanullah Hasib
@md-ahasanullah-hasib
Zakaria Habib
@zakaria-habib
Mithu Dey
@mithu
J N Shishir
@j-n-shishir
Hasna Hena
@hasna-hena
আ.ক.ম. আবু সাইদ
@a-k-m-abu-syed


অনবদ্য কবিতা।
বুক পকেটে সুখ নিয়ে কজনা ঘুরতে পারে। হিসাব কষে, ময়লা টাকা জমিয়ে কত মানুষ কত দেয়াল তুলে বানিয়েছে পাহাড় সেই পাহাড়ে আড়ালে ঢাকা পড়েছে চাঁদ-তারার মহিমা। তার চেয়ে বরং কিছু স্মৃতি মনে থাক গল্প হয়ে থেকে যাবে মলাট ছাড়া কোন পাতায়। শুভেচ্ছা ও স্বাগতম কবি।