Profile Photo

Zesika Islam HridiOffline

  • zesikaislam932
  • Profile picture of Zesika Islam Hridi

    Zesika Islam Hridi

    3 years, 11 months ago

    “সাত নং অভিযোগ নামা”
    আমি তোমারে খুঁজিয়া লইয়াছিলাম কৃষ্ণগহ্বর হইতে। আমি তোমারে ভালোবাসিয়াছি নিঃস্বার্থ স্রোতের ন্যায় যা সকল বাঁধা অতিক্রম করিয়া নিজ বেগে ছুটিয়া চলে। তোমারে উপেক্ষা করিবার সাহস আমার নাই। উপেক্ষা হইবার বস্তু হইয়াছি আমি। তবুও যেন আমার অনিমেষনেত্র আঁধারের ফাঁকে ফাঁকে তোমার উপেক্ষার সন্ধান করিতে থাকে। এ যেন এক স্বর্গীয় প্রশান্তি। আমি আমার অন্তরগহ্বর হইতে আওয়াজ তুলিয়া বলিতে পারি- “আমি ভালোবাসিয়াছি, আমি শ্রদ্ধা ব্যতীত ক্রোধের ন্যায় ঈর্ষান্বিত হই নাই।” আমি এ-ও বলিতে পারি- “যন্ত্রণার ভাগটাও শুধু আমারই। ইহার উপর অণুমাত্র অধিকার তোমার নাই।” ভালো যখন আমি বাসিয়াছি যন্ত্রণার খড়াও আমিই সহিয়া লইব। কে বলিয়াছে আমি হারাইয়াছি? আমি তো অতিযত্নে সাজাইয়া রাখিয়াছি আমারই হৃদয়গহীনতলে!

Skip to toolbar