লেখা পোস্ট করার নীতিমালা

 

  • আমরা চাই একদিনে একটি বা দুটি, অথবা সর্বোচ্চ তিনটি পর্যন্ত পোস্ট আপনারা করুন। এতে করে আপনার প্রতিটি লেখাই অন্যান্য সদস্যরা গুরুত্ব দিয়ে পড়ার সুযোগ পাবেন। এক দিনে তিনটির বেশি কেউ পোস্ট করলে, পরের পোস্ট গুলি স্বয়ংক্রিয় ভাবে ‘only me’ হয়ে যাবে। অর্থাৎ সেই পোস্টগুলি আপনি নিজে ব্যতীত আর কেউ দেখার সুযোগ পাবে না। তিনটির বেশি কেউ পোস্ট করতে চাইলে আমরা অনুরোধ করব, অতিরিক্ত পোস্টগুলি আপনারা পরের দিন পোস্ট করুন। সত্যিকার অর্থে, এক দিনে একটি বা দুইটি পোস্ট করাই ভালো। এতে করে আপনার বন্ধুরা, পাঠকেরা আপনার লেখাগুলি গুরুত্ব দিয়ে পড়ার সুযোগ পাবেন।
  • মাঝে মাঝে আপনার পোস্ট করা লেখার কনটেন্টের কারণে আমরা আপনার লেখাটি প্রকাশিত না করে আমাদের ‘ম্যানুয়াল রিভিউ’-এর জন্য রেখে দিতে পারি। সেই ক্ষেত্রে আপনার করা পোস্টের স্থানে একটি নোটিস আপনারা দেখতে পাবেন। (এই নোটিসটি কেবলমাত্র আপনি-ই দেখতে পাবেন)। এইসব ক্ষেত্রে সাধারণত ১ থেকে ৩ দিনের মধ্যে আপনার লেখাটি রিভিউ করে প্রকাশিত করা হবে। তবে মাঝে মাঝে, প্রাথমিক রিভিউ শেষে মনোনীত না হলে আরও বিশদ রিভিউয়ের জন্য সময় আরও বেশি লাগতে পারে। এরকম কিছু হলেও কোনো সমস্যা নেই, আপনি নির্দ্বিধায় আরও নতুন লেখা পোস্ট করতে পারবেন।
  • আপনারা জানেন আমাদের এই সাইটটি মূলত সাহিত্য নিয়ে কাজ করে থাকে। ফলে যেকোনোরকম রাজনৈতিক, ধর্মীয় অথবা অপ্রাসঙ্গিক বক্তব্য, নৃশংশতা আমরা নিরুৎসাহিত করে থাকি। সেসবের জন্য অন্যান্য সাইট আছে। বৃহত্তর অর্থে সাহিত্যের সাথে সংশ্লিষ্ট না – এমন কোনো বিষয় যদি কোনো লেখায় উপস্থিত থাকে, তাইলে সেই লেখাটি প্রকাশের জন্য অ-মনোনীত হতে পারে।
  • অনুগ্রহ করে কেবলমাত্র নিজের লেখা আপলোড করবেন। যদি অন্যের লেখা , লেখকের নাম ব্যবহার না করে পোস্ট করে থাকেন, তাইলে এমন ঘটনার প্রমাণ পেলে আমরা পোস্টটি ডিলিট করে দিতে পারি। এমনকি ক্ষেত্র-বিশেষে অন্যের লেখা পোস্টকারী সেই সদস্যের মেম্বারশিপ রহিত করে দিতে পারি। মনে রাখবেন অন্যের লেখা (মূল লেখকের ইন্টেলেকচুয়াল প্রপার্টি), সেই লেখকের নাম ব্যবহার না করে প্রকাশ করা আন্তর্জাতিক কপিরাইট আইন অনুযায়ী একটি গর্হিত অপরাধ। এবং, মুল লেখক অথবা অন্য যে কেউ এমন ঘটনা ঘটলে সেই ব্যবহারকারীর বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা নিতে পারেন।
  • ইংরেজি বা অন্যান্য ভাষায় রচিত কনটেন্ট অমনোনীত হতে পারে। অনুগ্রহ করে বাংলায় লেখা বিষয়াদি বেশি বেশি শেয়ার করুন।
  • অপ্রাপ্তবয়ষ্ক সদস্যরাও এই সাইটে আছেন। ফলে তাদের দিকটাও আমাদেরকে মাথায় রেখে কন্টেন্ট নির্বাচন করতে হবে।

অনেক ধন্যবাদ এবং অফুরন্ত শুভেচ্ছা নিন তুলটের পক্ষ থেকে !

Skip to toolbar