“দ্য ভেজিটেরিয়ান” নিয়ে হান কাং এর একটি সাক্ষাতকার

“দ্য ভেজিটেরিয়ান” নিয়ে হান কাং এর একটি সাক্ষাতকার

২০২৪ এর নোবেল বিজয়ী ‘দ্য ভেজিটেরিয়ান’ এর লেখক হান কাং সাথে ২০১২ সালের ১২ ই ফেব্রুয়ারি মার্কিন সাহিত্য-সমালোচক বেথান প্যাট্রিক যে সাক্ষাতকার নেন, তার আংশিক তুলে ধরলাম—মজা।

বিপি:  লোকজন প্রায়শই আমাকে জিজ্ঞাসা করে যে, আমি যা পড়ি তা কীভাবে বেছে নিই! এমন একটি প্রশ্ন,  আমার কাছে শুধু নয়, বেশিরভাগ বই-সমালোচকদের কাছেও রয়েছে। এটি সহজ হয়, যখন কোনো সম্পাদক বইটি ঠিক করে দেন; অথবা যখন আমি ইতিমধ্যে একজন কোনো লেখকের কাজ জানি এবং ভালোবাসি।

যাই হোক, মার্কিন বাজারে আত্মপ্রকাশ করা লেখকদের মধ্য থেকে হান কাং এর মতো নতুন লেখককে বেছে নেওয়া সহজ না। যদিও মিস হ্যান ২০০৭ সালে তার জন্মস্থান কোরিয়ায় ‘দ্য ভেজিটেরিয়ান’ প্রকাশ করেছিলেন; কিন্তু চমকপ্রদ এবং বেদনা জাগানো উপন্যাসটি তার ইংরেজি অনুবাদক ডেবোরা স্মিথের প্রচেষ্টার কারণে কিছুদিন আগে মাত্র হাতে পেয়েছি। সৌভাগ্য আমাদের জন্য, আমরা এখন এই অসাধারণ গতির গল্পটি উপভোগ করতে পারছি! যেখানে দেখানো হয়েছে—কি ভাবে একটি পরিবার কিভাবে ভয়ের রাজ্যে প্রবেশ করে! একটি গল্প  নির্দিষ্ট সমাজ-সংস্কৃতির হয়েও যেকোনো মানুষের জন্য সমান ট্রমা তৈরী করতে পারে।

সময়ের পার্থক্য এবং চন্দ্র নববর্ষের ছুটির কারণে, হান এবং আমি ইমেলের মাধ্যমে এই সাক্ষাৎকারটি পরিচালনা করেছি। কেনো “দ্য ভেজিটেরিয়ান” কোরিয়ান পিতৃতন্ত্রের দিকে আঙ্গুল তোলে!” কীভাবে কোরিয়ার সাহিত্য  আমাদের নিজেদের থেকে আলাদা! এবং কিভাবে তিনি বিশ্বকে “হিংসা ও সৌন্দর্যের মিশ্রণ” হিসাবে দেখেন—সে সম্পর্কে তার চিন্তাশীল প্রতিক্রিয়া দিয়েছেন।

বেথান প্যাট্রিক: এক দশক আগে প্রকাশিত আপনার প্রথম উপন্যাসের মাধ্যমে এত সাফল্য পাওয়া কেমন করে সম্ভব?

হান কাং: যখনই আমি একটি উপন্যাস শেষ করি, তখনই আমি অনুভব করি যে, আমি এটি থেকে বেরিয়ে এসেছি। এই উপন্যাসটি নয় বছর ধরে বিভিন্ন ভাষায় একে একে প্রকাশিত হয়েছে; কিন্তু আমি এখনও এই বইটির নৈকট্য অনুভব করছি; এর  কারণ, এই উপন্যাসটি আমার সাম্প্রতিক একটি হিউম্যান অ্যাক্টস এর সাথে জড়িত। যদিও এই দুটি কাজ খুব আলাদা দেখতে, আমি মনে করি যে তারা একটি জুটি।

বিপি: ‘দ্য ভেজিটেরিয়ানে’র ধারণাটি আপনার কাছে কীভাবে এসেছিল? এটি একটি ইমেজ ছিল? ইয়েং-হাই চরিত্রটি? অন্য কিছু?

HK: একটি গাছে পরিণত হওয়া একজন মহিলার চিত্র; আমি ১৯৯৭ সালে একটি ছোট গল্প লিখেছিলাম, “আমার মহিলার ফল”; যেখানে একজন মহিলা আক্ষরিক অর্থে একটি উদ্ভিদে পরিণত হয়। বেশ কয়েক বছর পর আমি ‘দ্য ভেজিটেরিয়ান’-এ এই ছবিটিকে আরও গাঢ় এবং বিস্তৃত রূপ দিয়েছি।

বিপি: আপনার উপন্যাসের ঘটনা এবং থিমগুলি অত্যন্ত শক্তিশালী—শারীরিক এবং যৌন নির্যাতন, পরিত্যাগ, আত্ম-ক্ষতি, কামুকতা, আরও অনেক কিছু। কোনো পাঠক বা সমালোচকের প্রতিক্রিয়া আপনাকে অবাক করেছে? উদাহরণস্বরূপ, তারা কি গল্পের একটি দিক স্থির করেছে এবং অন্যটি মিস করেছে?

HK: বিচক্ষণতা এবং পাগলামিকে সংজ্ঞায়িত করা; অন্যদের বোঝানো যে শরীরই শেষ আশ্রয় বা শেষ সংকল্প, এবং আরও কিছু। এটা অনিবার্য হবে যে, বিভিন্ন দেশের  বিভিন্ন পাঠক এবং সাংস্কৃতিক পটভূমি দ্বারা কাহিনিটাকে আরও বেশি ফোকাস করা যায়। আমি যদি একটি জিনিস বলতে পারি, এই উপন্যাসটি কোরিয়ান পিতৃতন্ত্রকেই শুধু অভিযুক্ত করে না; আমি এই পৃথিবীতে নির্দোষতার সম্ভাবনা/ অসম্ভবতা সম্পর্কে আমার দীর্ঘদিনের প্রশ্নগুলির সাথে মোকাবিলা করতে চেয়েছিলাম, যা এই ধরনের সহিংসতা এবং সৌন্দর্যের সাথে মিশে আছে। এগুলি সর্বজনীন প্রশ্ন ছিল, যা এটি লেখার ক্ষেত্রে আমাকে অধিকার করে রেখেছিলো।

বিপি: মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা বাকি বিশ্বের অনেক সাহিত্য মিস করি। আমরা অবশ্যই কোরিয়ান সাহিত্যের দৃশ্য এবং ঐতিহ্য সম্পর্কে অনেক কিছু জানি না। আপনি কিভাবে তাদের অংশ, কিংবা অংশ নয়?

HK: কোরিয়ান সাহিত্য  কিছুদিক থেকে পশ্চিমাদের থেকে আলাদা। উদাহরণ স্বরূপ, এটি কবিতা এবং ছোট গল্পের একটি শক্তিশালী ঐতিহ্য রয়েছে। বেশিরভাগ কথাসাহিত্যিক ছোটগল্প লেখক হিসাবে তাদের কর্মজীবন শুরু করেন। আমি নিজেই ছোটগল্প (এবং কবিতা) দিয়ে শুরু করেছি। আমি মনে করি কোরিয়ান ভাষায় লেখা সাহিত্যের প্রতি আমার অনেক ঋণ আছে; কারণ আমি আক্ষরিক অর্থেই এটির সাথে বড় হয়েছি। এছাড়াও, আমি অনেক ভাষা থেকে কোরিয়ান ভাষায় অনুবাদ করা সাহিত্যিক কাজগুলি পড়তে পারি, কোন পার্থক্য ছাড়াই যেমন কোনটি বিদেশী বা না। আমি এখনও তা করি; আমি শুধু পড়ি।

বিপি: কোরিয়ান সাহিত্যের কথা বলতে গেলে, যতক্ষণ না আমরা আপনার বইটি প্রথমে পড়া নিশ্চিত করি, অন্য কোন লেখকদের সম্পর্কে আমাদের জানা উচিত? বইয়ের ধরন?

HK: এখানে কবিতা এবং ছোটগল্প খুব শক্তিশালী। ভালো ঔপন্যাসিকও আছে। লিম চুলউ আমার প্রিয়; আমি হোয়াং জিয়ং-ইউনকেও পছন্দ করি।

বিপি: আপনার অনুবাদক ডেবোরাহ স্মিথের সাথে আপনার অনুবাদ প্রক্রিয়াটি কেমন ছিল?

HK: ডেবোরা সাধারণত নোট এবং প্রশ্ন সহ তার অনুবাদের ফাইলটি শেষ করার পরে আমাকে পাঠায় এবং আমি আমার উত্তর এবং নোট সহ তার কাছে এটি ফেরত পাঠাই। এটা ঠিক যেন অবিরাম আড্ডা দেওয়া। আমি সত্যিই এই প্রক্রিয়া উপভোগ করেছি।. আমি ভাগ্যবান ডেবোরার সাথে দেখা করতে পেরেছি; একজন চমৎকার অনুবাদক, যিনি সূক্ষ্মতা বোঝেন এবং সূক্ষ্মতা প্রদান করতে পারেন।

বিপি: কোন লেখক আপনার কাজকে অনুপ্রাণিত করে এবং কেন?

HK: প্রিয় লেখকদের নাম বলা আমার পক্ষে সহজ নয়; কারণ তারা সবসময় পরিবর্তন হয়। আমি ভিজ্যুয়াল আর্ট দ্বারা অনুপ্রাণিত বোধ করি, সম্ভবত আরও বেশি। যাইহোক, এটা আমার পক্ষে বলা কঠিন।

Loading

1 Comment

  1. সুন্দর

Leave a Reply

Skip to toolbar