Profile Photo

Rahman anisurOffline

  • anisur1969
  • Profile picture of Rahman anisur

    Rahman anisur

    4 years, 1 month ago

    ঝড়া পাতা
    “””””””””””””””””
    নাই অভিযোগ কারো কাছে
    নাই কোন অভিমান
    জিবন ঝড়ে সাঙ্গ হবে
    একদিন সবার প্রাণ।

    ঝরা পাতা শুধু, ঝরে যেতে চায়
    পথে যেতে যেতে, পথেরও ধুলায়
    ফিরে চায় না কেউ
    ঐ ঝড়া পাতার মায়ায়
    তবুও কাঁদে ঐ ঝড়া পাতার প্রাণ।

    ভালো বাসা নেই
    এই পৃথিবীর কোন খানে
    সবুজ বনের কোমল ছায়াতে
    চৈত্র দিনে কত আগুন জ্বলে
    ফাগুনের ঐ মিষ্টি মধুর মায়াতে
    তাই ঝড়া পাতার ঐ মালা গাঁথার
    আজ বুঝি হল অবসান।

    তবু চায় সবার মন
    এই সুন্দর পৃথিবীর
    প্রাণের মাঝে নিজেকে হারাতে
    দুঃখ সুখের কত কমল ফোটে
    জিবনের করুন এক তারাতে
    তাই সবুজ বনের ঝড়া পাতা
    ভুলে যাবে কি অপমান।

    নাই অভিযোগ কারো কাছে
    নাই কোনো এত টুকু অভিমান
    ঝরা পাতা শুধু ঝড়ে যেতে চায়
    তবুও কাদে ঐ ঝড়া পাতার প্রাণ।

    আনিছুর রহমান
    ১২/০৫/২০২২.

    8
    2 Comments
Skip to toolbar