Profile Photo

Syed Shahjada AlamgirOffline

  • Syed-Shahjada-Alamgir
  • Profile picture of Syed Shahjada Alamgir

    Syed Shahjada Alamgir

    4 years, 3 months ago

    তোমার শানে,
    প্রবক্তা সাধু,
    ———————————
    তোমার চরণ বেদীমুলে
    আমার কানন বেলিফুলে,
    প্রেমের নিবেদনে
    দিলেম খুশীমনে।

    তোমার পরশ মধু মাখা
    তোমার বদন পটে আঁকা,
    চাঁদের জ্যোতিবানে
    আমায় কাছে টানে।

    তোমার হাসি কনক ঝরা
    নয়ন মেঘের কাজল পরা,
    কুসুম গোঁজা কানে
    মায়ার জাদু জানে।

    তোমার কৃষ্ণ চুলের দামে
    গগন তারায় সন্ধ্যা নামে,
    ইমন রাগের গানে
    সুখের পরশ প্রাণে।

    তোমার রূপে দিশেহারা
    লুকোয় মেঘে চন্দ্র তারা,
    সবাই তোমার শানে
    কবুল জীবন দানে।
    ———————————
    ১৩/০৫/২০২২

    8
    3 Comments
Skip to toolbar