Profile Photo

হারাধন শর্মাOffline

  • Haradhan-Sharma
  • এই সিরিয়াল কত লম্বা, কখন হবে দিনের শেষ,
    ================================

    মনের বনে অন্যজনে অন্যধ্যানে মত্ত হায়,
    তার সাথে মন ব্যাস্ত শুধু আমার যেন মুল্য নাই!
    এ কি সাধু! মন আর আমি কখন হলাম ভিন্ন রে?
    কখন সকল পাল্টে গেল, যুদ্ধ হল অন্দরে?
    পিতা-মাতা জিন্দা তবু এইতো সেদিন এতিম হই,
    তিরিশ বছর কি আর এমন, কেন আমি আমি নই?
    পাগল তো নয় যাতায় যাতায় এমন তবে আমার হাল!
    ভিন্ন ভেতর ভিন্ন বাহির চিত্তে তবে টালমাটাল!

    আমি এমন কখন করি যার ফলেতে গিণিপিগ,
    কি পরীক্ষা সফল হলো তেমনই তো চতুর্দিক!
    ব্যার্থ আমি না তুমি গড়, বলবে তুমি কোন ভাষায়,
    এখন কি ফের অন্য যুদ্ধ সিরিয়ালে অপেক্ষায়?
    এই সিরিয়াল কত লম্বা, কখন হবে দিনের শেষ,
    মেশিন আমি! বলতে পারো, আমার কি নাই বিন্দুক্লেশ?

    ১৭.০৫.২০২২ ১৮ঃ৪০
    বাং, ঢাকা।

    8
    1 Comment
Skip to toolbar