Profile Photo

অরন্য হিল্লোলOffline

  • OronnyoHillol
  • নিঃশেষ
    অরন্য হিল্লোল

    দেব না তোমায় হারিয়ে যেতে
    বিবর্ণ নীলাচলের গহীন তিমিরে,
    দেব না তোমায় হারিয়ে যেতে
    বিপিন ছায়ার আলসে কুটিরে।
    দেব না তোমায় হারিয়ে যেতে
    সহস্র্য লোরের দুখের অমানিশায়
    দেব না তোমায় হারিয়ে যেতে
    আদিম প্রভার তেজী বহ্নিশিখায়।
    দেব না তোমায় হারিয়ে যেতে
    ব্যাকুল গগনের নিঃসীম উল্লাসে,
    দেব না তোমায় হারিয়ে যেতে
    অদেখা শশাঙ্কের বিদ্রুপ আভাসে।
    দেব না তোমায় হারিয়ে যেতে
    নীলাভ অর্ণবের দীপ্ত কল্লোলে

    দেব না তোমায় হারিয়ে যেতে
    অচিন বিহঙ্গের হেঁয়ালি কৌতূহলে।

    কেন তুমি জানো না ????????????

    তুমি হলে হৃদয়ের ডালীতে সাজানো মাদাম ত্যুসো
    তোমার নেই কভু নিঃশেষ
    তুমি যেন সেই হারিয়ে যাওয়া মেক্সিকান পেসো
    তোমার নেই কভু নিঃশেষ
    তুমি হলে সেই ভুবনমোহিনী ক্লিউপেট্রার স্বর্ণ চিকুর
    তোমার নেই কভু নিঃশেষ
    তুমি যেন বিদ্রোহী চপল মননের অভ্রে রাঙ্গানো অংকুর
    তোমার নেই কভু নিঃশেষ
    তুমি হলে হার না মানা অং সান সুচির নীরব প্রতিবাদ
    তোমার নেই কভু নিঃশেষ
    তুমি যেন নেতাজী সুভাষকে জানানো সরব সাধুবাদ
    তোমার নেই কভু নিঃশেষ
    তুমি হলে জাতির জনক মুজিবের কন্ঠে স্বাধীনতার ধ্বনি
    তোমার নেই কভু নিঃশেষ
    নগ্ন নীহারে পেয়েছি তোমার ভালোবাসার অমলিন খনি
    তাই তুমি চাইলেও হতে দেব না তোমায় নিঃশেষ।

    9
    5 Comments

Friends

Profile Photo
Cr-Abdullah
@cr-abdullah
Profile Photo
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Profile Photo
Rokail Diluk
@diluk
Profile Photo
Rashedul Hasan
@rashedul-hasan
Profile Photo
Anup Dey
@anup-dey
Profile Photo
Anika
@anikaa
Profile Photo
নন্দিনী
@nandini-chowdhuri
Profile Photo
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi
Skip to toolbar