-
উনিশ শত ছোট কালের কথা। মিরপুরের জনৈক এমপির কাছে আবেদন করা হয়েছিল একটি নৈশ কলেজের জন্য। তিনি মঞ্চে উঠে বললেন -নয়শ কলেজ করা এই এমপির জন্য কোন ব্যাপারনা -কিন্তু একত্রেতো এত কলেজ দেয়া যাবেনা -আগে দু একটা দিয়ে শুরু করি তারপরে না হয় ৯০০ কলেজের কথা চিন্তা করা যাবে।
তখন স্বরাষ্ট মন্ত্রী ছিলেন -সাহারা খাতুন। রিপোর্টার্স ইউনিটে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন -সাইবার ক্রাইম নিয়ে। বক্তৃতার এক পর্যায়ে উনী বললেন -ফাইবার ক্রাইমের সাথে যারাই জড়িত থাকুক কাউকে ছাড় দেয়া হবেনা। ততক্ষনে কানে কানে কেউ বলে দিলেন -আপা এটা ফাইবার নয় -সাইবার হবে। উনী বললেন -সাইবার হোক আর ফাইবার হোক কেউ অপরাধ করলে ছাড় পাবেনা। যাইহোক যারা বুঝার তারা বুঝেছে যারা তালি দেবার তারা দিয়েছে -এটা কোন ব্যাপার না।
ড. কামাল হোসেন এবং বদরোদ্দোজা চৌধূরী কোথায় ডাক্তারী করেন -এটার কৌতুহল ছিলো ছোট কাল থেকেই । একটা সময় জানলাম একজনের হলো ডক্টরেট ডিগ্রী আরেকজনের ডাক্তারী। আমাদের শেখ সেলিম সাহেব -মন্ত্রী পরিষদে আছেন কিনা জানিনা। তবে উনী যে সরকারের প্রিয় ভাজন একজন হেভি ওয়েট সাংসদ সেটা জানি। তাই আমি যদি জাফুরুল্লাহ চৌধূরীকে নিয়ে সংশয়ে থাকি উনী ডাক্তার নাকি ডক্তরেট তাহলে কোন অপরাধ না । কিন্তু উনি না জানেন ড.ইউনুস -ডাক্তার নাকি ডক্টরেট তাহলেতো এটা নৈশ কলেজের গল্প হয়ে গেল।3 Comments
Friends
Balai-Karmokar
@balai-karmokar
Shafi Hoque
@shafi-hoque
শাহারুখ আহমেদ শান্ত
@shaharukh83
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
Rokail Diluk
@diluk
nomanur-rahman
@nomanur-rahman
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
Md-Maruf-Hasan
@md-maruf-hasan
ফারজানা সুলতানা সুরভী
@oddeven



কি একটা অবস্থা!!