Profile Photo

Rahman anisurOffline

  • anisur1969
  • Profile picture of Rahman anisur

    Rahman anisur

    3 years, 11 months ago

    “বাল্য স্মৃতি”
    আনিছুর রহমান
    হৃদয় পটে ভেসে উঠে
    ছোট বেলার দুরন্ত পনা
    ছবির মত মধুর স্মৃতি
    বন্ধুদের সব মুখখানা।

    বন্ধুর বাড়ি আমার বাড়ি
    আসা যাওয়া ঘুরি ফিরি
    আম,জাম,কাঁঠাল বাগান
    এক লাইনে সমান সমান
    দেখেছি কত সারি সারি
    খেজুর রসের মধুর হাঁড়ি।

    নারকেল,সুপারি,তাল,কলা
    উড়তে দেখেছি শিমুল তুলা
    কৃষ্ণচূড়া,গোকুল,বরই গাছে
    বন্ধুরা উঠেছি সকাল সাঁঝে

    গাঁয়ের মধ্যে বাঁশ বাগান
    উঁকি দেয় চাঁদ,আসমান
    সন্ধ্যা হলে ঝিঝি ডাকে
    বড় উঠান পুকুর পাড়ে।

    নিঝুম রাতে পেঁচা ডাকে
    মধ্য রাতে শিয়াল হাঁকে
    দাদা দাদি খকখক কাশে
    ঘরের পাশে সকাল সাঁঝে।

    আস্তে আস্তে বড় হলাম
    সময়ের স্রোতে সব হারালাম
    হঠাৎ চকুরি সংসার হল
    বন্ধুরা সব হারিয়ে গেল।

    বয়স কম থাকে যখন
    বন্ধুরা থাকে পাশে তখন
    বয়স ক্রমে যত বাড়ে
    বন্ধুরা সব সরে পড়ে।
    আবার,
    ফিফটি বয়স হয় যখন
    বন্ধুদের স্মৃতি মনে পড়ে তখন।।

    ০৬/০৭/২০২২.

    7
    2 Comments
Skip to toolbar