Profile Photo

Azmain NizamOffline

  • AzmainNizam
  • Profile picture of Azmain Nizam

    Azmain Nizam

    • 4 years, 4 months ago

    ত্যাগের চর্চা
    আজমাইন নিজাম
    ————————

    রমজান ঈদ আর ঈদ কুরবানি
    ঈদ এলে শোনা যায় ত্যাগের বাণী
    হিংসা বিভেদ ভুলে
    হৃদয়ের দ্বার খুলে
    বস্তিতে যায় কেউ ছেড়ে পূর্বাণী।

    তারপর কোনদিন কারো খোঁজ থাকে না
    বস্তির দুয়ারে কেউ পা রাখে না
    ন্যায় নীতি সমতা
    প্রেম প্রীতি মমতা
    সারাটা বছর কেন থাকেনা?

    মুখে আর ফেসবুকে ত্যাগের চর্চা
    স্বার্থবিহীন কেউ করে না তো খরচা।

Skip to toolbar