Profile Photo

Azmain NizamOffline

  • AzmainNizam
  • এই যে তুমি এই যে আমি
    আজমাইন নিজাম
    ———————————

    এই যে তুমি যখন তখন রাগ করো
    কথায় কথায় ভালোবাসা ভাগ করো
    আমার অবুঝ মনের মাঝে
    সুখের সবুজ কারুকাজে
    স্বপ্ন ভেঙ্গে রক্তের লাল দাগ করো।

    এই যে আমি তর্ক করে হেরে যাই
    উচিত কথা বলতে গিয়েও ছেড়ে যাই
    ধৈর্য্য ধরে চুপ থাকি
    দেখি আসল রূপটা কী
    মাঝে মাঝে বিবেকটাকে নেড়ে যাই।

    তার মানে নয় আমি কিছুই বুঝি…Read More

    6
    13 Comments
    • “রাগ অভিমান থাকলে তবে ভালোবাসা খাঁটি হয়
      এক জীবনের হিসাব এতো সহজ পরিপাটি নয়।”~ এটাই আসল কথা। অভিবাদন জানবেন কবি।

    • ভালোবেসে কেউ ভুল করে, আর কেউ ভুল বোঝে!

    • আমি শুধু চাই যে তোমার হাসি মুখ
      ভুলের সাথে, ফুলের সাথে
      লেগে থাকুক ভালোবাসার সুবাসটুক।-খুব সুন্দর।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 29 March 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • চমৎকার লেখনী ভালবাসা নিরন্তর মহোদয়।

    • এই যে আমি তর্ক করে হেরে যাই
      উচিত কথা বলতে গিয়েও ছেড়ে যাই
      ধৈর্য্য ধরে চুপ থাকি
      দেখি আসল রূপটা কী
      মাঝে মাঝে বিবেকটাকে নেড়ে যাই…

    • এক জীবনের হিসাব এতো সহজ পরিপাটি নয়… কঠিন সত্য।তবে আমরা চাইলেই এসব বাঁধাকে উপেক্ষা করে খুব সহজ সরল করে নিতেই পারি।দুইদিকের ইফোর্ট টাই মূল বিষয়।

    • চমৎকার উপস্থাপন

  • Profile Photo
    Foyzur Khan
    @foyzur-khan
  • জীবন একটা হাওয়াই গাড়ি
    আজমাইন নিজাম
    ———————————

    জীবন একটা হাওয়াই গাড়ি
    চলছে ছুটে তাড়াতাড়ি
    এই দুনিয়ার ইস্টিশনে
    সময় বেশি নাই
    যখন তখন এই গাড়িটা
    হবেরে বিদায়।

    রংবেরং এর এই যে গাড়ি
    দিবে একদিন আকাশ পাড়ি
    সহায় স্বজন সবই ছেড়ে
    আসল ঠিকানায়
    এই গাড়িটা মিশে যাবে
    মাটির বিছানায়।

    ভালোবাসার মোহ মায়া
    দুঃখ সুখের আলো ছ…Read More

    5
    2 Comments
    • দারুণ লিখেছেন কবি… প্রীতি ও শুভেচ্ছা রইল।

    • হাওয়ায় চলে হাওয়ার গাড়ি
      যেন সে এক পাল ছেড়া তরী! ভালোবাসা নেবেন চমৎকার কবিতাটির জন্য!

  • ত্যাগের চর্চা
    আজমাইন নিজাম
    ————————

    রমজান ঈদ আর ঈদ কুরবানি
    ঈদ এলে শোনা যায় ত্যাগের বাণী
    হিংসা বিভেদ ভুলে
    হৃদয়ের দ্বার খুলে
    বস্তিতে যায় কেউ ছেড়ে পূর্বাণী।

    তারপর কোনদিন কারো খোঁজ থাকে না
    বস্তির দুয়ারে কেউ পা রাখে না
    ন্যায় নীতি সমতা
    প্রেম প্রীতি মমতা
    সারাটা বছর কেন থাকেনা?

    মুখে আর…Read More

  • স্মৃতি রেখে যাই
    ——————-

    দুষ্টু যত ইচ্ছে
    লুকিয়ে পিছু নিচ্ছে
    অচেনা কারো জন্যে
    ছুটে যাই জনারণ্যে
    ছুটতে গিয়ে বালুকায়
    অতীতের জলে পা লুকাই।

    হারিয়ে যাওয়া ইচ্ছে
    হৃদয়ে নাড়া দিচ্ছে
    পারিনা তাকে ভুলিতে
    হৃদয়ের রং তুলিতে
    অদেখা ছবি এঁকে যাই
    স্বপ্নীল স্মৃতি রেখে যাই।

  • বৃষ্টি

    বৃষ্টিরে বৃষ্টি
    তুই এলে খুলে যায়
    অন্তর্দৃষ্টি।

    বৃষ্টিরে বৃষ্টি
    তোকে ঘিরে সৃষ্টি
    ছড়া গান কবিতা
    কালচার কৃষ্টি।

    বৃষ্টিরে বৃষ্টি
    তুই নয় ঋষ্টি
    তবুও কেউ কেউ
    বলে অনাসৃষ্টি।

    বৃষ্টিরে বৃষ্টি
    অপরূপ রূপে তোর
    কেড়ে নেয় দৃষ্টি।

    7
    1 Comment
  • বৃষ্টি ভেজা মন

    বৃষ্টি এলো হঠাৎ করে
    ভিজে গেল সব
    বৃষ্টি ভেজা জনজীবন
    কুহু কলরব।

    বৃষ্টি ভেজা সকাল দুপুর
    বৃষ্টি ভেজা রাত
    দৃষ্টি জুড়ে নানান রকম
    আনন্দ উৎপাত।

    বৃষ্টিভেজা বন-বনানী
    বৃষ্টি ভেজা পথ
    বৃষ্টি মানে বর্ষাকালের
    শুভ মহরত।

    বৃষ্টি ভেজা মিষ্টি সময়
    বৃষ্টি ভেজা মন
    প্রিয় মানুষ কাছাকাছি
    থাকে যতক্ষণ।

    6
    2 Comments
  • ‘ব্যাঙ’ রেডিও ইস্টিশন
    আজমাইন নিজাম
    ️🌧

    বর্ষা এলো বর্ষা এলো
    আনন্দ হইচই
    দিঘির জলে বৃষ্টি ফোঁটা
    ফুটছে যেন খই।

    পদ্ম পাতায় ব্যাঙের ছানা
    নাচে তা তা থৈ।
    নতুন জলে ডিম ছেড়েছে
    খইলসা পুঁটি কৈ।

    কালো মেঘের শাড়ি পরা
    নীল আকাশের গা
    হাটতে গেলে মেঠোপথে
    কাদায় ডুবে পা।

    ‘ব্যাঙ’ রেডিও ইস্টিশনে
    কোলা ব্যাঙের ছা
    একতারাতে সুর তু…Read More

    8
    4 Comments
  • Profile Photo
    Md.Mohsin Ali
    @fivertrading007gmail-com
  • শিক্ষাটা আজ পণ্য
    আজমাইন নিজাম
    ————————

    শিক্ষাটা আজ হয়ে গেছে যেন পণ্য
    কেজি দরে তার বেচাকেনা হয়
    অনুদান নামে লেনাদেনা হয়
    ইচ্ছা মতো ফলাফল আর
    সনদ পাওয়ার জন্য।

    শিক্ষাটা আজ হয়ে গেছে যেন পণ্য
    চটকদারি বিজ্ঞাপনের জোরে
    অভিভাবক দিশা হারায় ঘোরে
    ফাঁকা বুলির ফাঁদ ছাড়াতো
    পথ খোলা নেই অন্য।

    শিক্ষাটা আজ হয়ে গেছে যেন পণ্য
    ক্লা…Read More

    10
    6 Comments
  • আকাশে আগুন জ্বলে
    -আজমাইন নিজাম
    —————————-
    আকাশে আগুন জ্বলে
    তারা পুড়ে ছাই
    জোছনার জলে ডুবে
    নিজেকে বাঁচাই।

    পাহাড়ী চোখের জলে
    খরস্রোতা ঢেউ
    সান্ত্বনা দিতে পারে
    আছে নাকি কেউ?

    সাগর ভাঙার গানে
    সুর দিতে চাই
    বাতাসের ভাঁজে তাই
    গান লিখে যাই।

    10
    10 Comments
  • Load More Posts
Skip to toolbar