-
সংকোচে আড়মোড়া ভাঙ্গে ,
নিঃসঙ্কোচের চক্রব্যূহ প্রশ্রয়ের আশ্রয়ে মৌনভঙ্গের মোহমদ ।
তুমি কি পদ্মাবতী ? ম্রিয়মাণ পদ্মাপলাশের শ্লেষ নাকি –
নাকি বাস্তুসাপের ন্যায় নশ্বর শকুন্তলা !
কৃষ্ণচূড়ার প্রভেদে তোমার চুল যখন আগুন ঝরায়
প্রভুর প্রভুত্বে প্রবৃদ্ধ ফাল্গুন ফাঁকতালে তোমার শিয়রে দাঁড়ায় –
আকুতি নিয়ে !আমি দ্বি-প্রহরে তোমারে দেখি ,
আমি মধ্যরাতের অ্যাপোক্যালিপস – এ তোমারে গাই ,
তোমার রক্তাম্বরী আমার দীর্ঘশ্বাস বাড়ায় ;
এক নাকফুলেও অস্থিরতা বাড়ে চক্রবৃদ্ধিহার সুদে !
তোমার পাঁচ কপালের ভারে ঠাসা দুই চোখ –
বেলি থেকে কদম কিংবা কদম থেকে হলুদ গোলাপে ঠায় ,
আমার মগজ নামক অচেনা বাক্স তখন ঠোকরায় , ভাঙ্গে , গোঙরায় ।তোমারে কি ঐন্দ্রিলা ডাকা যায় ?
নাকি তুমি বিপ্লবের অগ্নিফুল ,
মিছিলের প্রতি পদে পদে থাকা বিহ্বল প্রেমিকের বুক পকেটের শুভ্রতা ।
ব্যারিকেড ভাঙা শহরে রক্তপদ্মের প্রণয়ী তুমি
মেঘবাহনের দামিনী ,
কিংবা হৃদয়াবেগের পরিশুদ্ধ তরুণী
জ্যোৎস্না রাতের দময়ন্তী সাজা দিশেহারা অষ্টাদশী ।
তুমি আমার মহাপ্রলয় ,
আমার বাগানবিলাস , আমার আফ্রোদিতি !রাত ৩.৪৯
1 Comment
Friends
Abontika-Afia
@abontika-afia
afrida-jahar
@afrida-jahar
আমীর হামজা (লাম)
@amit
কবি-ম.ম.রবি ডাকুয়া
@monglarobigmail-com
Anika
@anikaa
Md-Nadiruzzaman
@md-nadiruzzaman
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
shahriar-shafi
@shahriar-shafi
Md. Omar Faruk
@mofaruk



অভিনন্দন।