-
জ্বলছে কাশ্মীর, নির্যাতনের চরম সময় অতিক্রান্ত করছে চীনের জিনজিয়াং, আগুনের কুন্ড মিন্দানাও, নিজের সঠিক পরিচয়ও দেয়া যায় না বসনিয়ায়।
অস্থির সোমালিয়া, উত্তাল মিশর, যুদ্ধবিধ্বস্ত ইরাক, ঝুকছে ইরান, যুদ্ধবাজ আফগানরাও আজ পরিশ্রান্ত, অস্ত্র কিনতে কিনতে শ্রান্ত সৌদি আরব, ধ্বংস স্তুপে পরিণত আজ সিরিয়া ও লিবিয়া, অগ্নিগর্ভ পাকিস্তান।
মোটামুটি এমনই বিধ্বস্ত রূপ আজ মুসলিম বিশ্বের। শুধু ব্যতিক্রম সালাহউদ্দিন আয়বীর উত্তর পুরুষ কুর্দিদের দেশ তুরস্ক। পুজিবাদের কেনা গোলামের সারাবিশ্বের দেশগুলোর সামনে বুক চিতিয়ে দাড়িয়ে আছে তারা। এই পুজবাদের কেনা তুরস্কের সেনাবাহীনির রক্ত চক্ষু উপেক্ষা করে আজও এগিয়ে চলেছে বীর দর্পে। অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক ভাবে এগিয়ে চলেছে বিশ্বের মোড়লদের উপেক্ষা করে।
স্নায়ু যুদ্ধের দুই পরাশিক্তর এক পরাশিক্ত সোভিয়েত ইউনিয়নের পতনের পর একক পরাশক্তি আমেরিকার হাতের পুতুলে পরিনত হয় সারাবিশ্ব। যখন যেভাবে খুশি অর্থনৈতিকভাবে দুর্বল সব রাষ্ট্রকে নাচাতে লাগলো। সেই সাথে একচেটিয়া অস্ত্রের ব্যবসা করতে লাগলো এক রাষ্ট্রকে অন্য রাষ্ট্রের পিছনে লাগিয়ে দিয়ে।
শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক, সমৃদ্ধ অর্থনীতি ও সামরিক শক্তির কারণে এসব তারা করে চলেছে অনায়াসে।
এসব কুকর্মে কেউ বাধাতো দেয়নি বরং সহযোগিতা করে আসছে বিশ্বের শক্তিশালী দেশ বৃটেন, ফ্রান্স, জার্মান ও ভারতের মতো রাষ্ট্রগুলো।
ইউএসএ, ফ্রান্স ও বৃটেন এরা হলো হায়নার দল। বিশ্বের যে কোন জায়গায় যখন দরকার আমেরিকা আক্রমন করে বসে, আর অনুগত অনুচরের মতো বৃটেন ও ফ্রান্স সেখানে গিয়ে হাজির সহযোগিতা করার জন্য।
বিশ্বের এই অবস্থার আজ মনে হয় পরিবর্তন হতে চলেছে। এবার ভুল করে আমেরিকা আহত বাঘের লেজ মারিয়ে দিয়েছে। আর সেই আহত বাঘ হলো সাবেক সোভিয়েত ইউনিয়নের বর্তমান রূপ রাশিয়া।
পুতিনের হাত ধরে আসবে পুজিবাদের ধ্বজ্বাধারী ইউএসএ এর পরাজয় সেই প্রত্যাশায়।1 Comment
Friends
সঞ্জিত তির্কী কাব্যিক
@sonjittirkypronob
রাজীব হাসান
@rajib21
নাজমুছ ছাকিব
@sakibn1975
সুকেশ কুমার রায়
@sk96
মাইন উদ্দিন
@thehazari95
Mizan Rahman, Editor: Dainik Journal Asia
@mizan-rahman
Shoriful Shoron
@shoriful-shoron
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
Abu Zafor Mohammad Faruq
@abuzafor




সুন্দর পর্যবেক্ষণ