Profile Photo

মোঃ ফারুক হোসাইনOffline

  • Faruk1983
  • Profile picture

    সম্পর্ক
    মোঃ ফারুক হোসাইন

    সম্পর্কের দূরত্বটা
    দিনকে দিন বেড়েই চলেছে ঠিক
    গরম কাথার মতন
    শীত আসলেই অদূরে অ্যাপায়ন
    উষ্ণ পরশে শরীর ভেজানো
    অন্যথায় অন্য সময় দুর ছাই দুর ছাই । একদা
    কংক্রিটের শক্ত গাঁথুনিতে গাঁথা ছিল
    তোমার আমার সম্পর্কের দেয়াল
    যা দেখে
    নিন্দুকের চোখ হিংসা ভুলে আত্মহননে খুঁজে নিত সুখ ।।

    কথা ছিলো_
    সমান্তরাল রেললাইনের বুকে ছুটে চলবে
    আমাদের ভালোবাসার দুরন্ত রেলগাড়ি
    হৃদ মন্দিরে বাজবে তোমার আমার প্রেম বন্দনা।

    কথা ছিলো
    হাতে হাত রেখে ছুটে যাব, ছুটে যাব হিমালয় থেকে সিংহল সুমুদ্রে , কাঞ্চনজঙ্ঘার পরশে চোখ বুলিয়ে
    হারিয়ে যাব অ্যামাজনের গভীর অরণ্যে
    প্রকৃতির বুকে এঁকে দেব এক পৃথিবী স্বপ্ন শ্লেষ।

    অথচ আজ দেখো
    স্বপ্নের শব যাত্রায় তুমি _আমি নিরব দর্শক
    স্মৃতির কফিনে শেষ পেরেকটা ঠুকতে বড্ড বেশি ব্যাস্ত ।
    এ যেনো এক অচেনা সময় অচেনা প্রহর
    জীবনের সাথে বড় বেশি বেমানান ।
    এখানে
    কেউ কাউকে চেনেনা জানেনা বুঝেনা কি এবং কেন ?

    আসলে
    ব্যাস্ত সময়ের অবগুণ্ঠন খুলে
    কেউ দেখিনি কেউ খুঁজিনি কতটা যে কার দোষ ।
    শুধু দেয়ালের ফাটলটা স্পষ্ট থেকে স্পষ্ট হয়ে উঠে সময়ের ব্যাবধানে ।।

    3
    1 Comment

Friends

Profile Photo
Bashir Ahmed
@bashirahmed
Profile Photo
rahat mahzabin shanta
@mahzabinshanta
Profile Photo
Mahzabin-Shanta
@mahzabin-shanta
Profile Photo
MD-Rasheduzzaman-Raju
@md-rasheduzzaman-raju
Profile Photo
Mifrat-Fabiha
@mifrat-fabiha
Profile Photo
MD-ALI-AKBAR-SIDDIK
@md-ali-akbar-siddik
Skip to toolbar