-
“প্রযুক্তির ব্যবহার”
বর্তমান যুগটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। প্রযুক্তি আল্লাহ তায়ালার অনেক বড় নিয়ামত। এর মাধ্যমে আমরা যেনো পুরো পৃথিবীটাকেই আমাদের হাতের মুঠোয় আনতে পেরেছি। আজকাল কোনো কাজই প্রযুক্তির ব্যবহার ছাড়া হয় না। মাঝে মাঝে মনে হয় এর ব্যবহার ছাড়া যেনো আমরা আমাদের জীবন কল্পনাই করতে পারিনা। আজকাল প্রযুক্তির ব্যবহার যেনো আরো প্রসারিত হচ্ছে, এমন কোনও ক্ষেত্র নেই যেখানে এর ব্যবহার নেই। পরিবার, রাজনৈতিক, সামাজিক সব জায়গায় এর ব্যাপক ব্যবহার। আগে আমাদের যোগাযোগের মাধ্যম ছিল চিঠি, এর মাধ্যমে মানুষ তাদের মনের ভাব প্রকাশ করতো। তারপর ডাক বিভাগ চালু হল সেই চিঠি ঠিকানা অনুযায়ী পৌঁছে দেওয়ার জন্য। একেকটা চিঠি পাঠানোর পর কতই না অপেক্ষায় থাকতে হতো যে কবে সেই চিঠি পাবে আর কবে আসবে তার উত্তর। সেই অপেক্ষার প্রহর যেনো শেষ হবার নয়। তারপর চালু হল টেলিফোন,টেলিগ্রাফ। টেলিফোন চালু হবার পর মানুষের বেশ সুবিধা হয়, যখন তখন যে কারো খোঁজ নিতে পারতো। যোগাযোগটা তখন অনেকটা সহজ হয়ে গিয়েছিল। আর এখন তো স্মার্টফোনের যুগ, অনলাইন এর যুগ। এই অনলাইনের যুগ মানুষকে উন্নতির চরম শিখরে নিয়ে গেছে। ইন্টারনেটের যুগে আমরা যে কোনো সময়, যে কোন জায়গা থেকে সারা বিশ্বের সব খবর জানতে পারছি। মেসেন্জার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা যখন খুশি তখন সবার সাথে কথা বলতে পারি, খোঁজ খবর রাখতে পারি। এটা আমাদের জীবনকে অনেকটাই সহজ করে দিয়েছে। আজকাল সবকিছুই অনলাইনের মাধ্যমে হয়ে থাকে, ভার্চুয়াল ও কাগজবিহীন অফিস, শিক্ষা, তথ্য প্রযুক্তি সব জায়গার ইন্টারনেট এক বহাল তবিয়তে আছে। এই অনলাইনের যেমন ভালো দিক আছে তেমনি এর কিছু খারাপ দিকও আছে। আজকাল এটাকে অনেকেই খারাপ কাজে ব্যবহার করছে, যেটা অনেক সময় অনেক বিপদের কারণ হয়।
তাই আমাদের এর ব্যবহার সম্বন্ধে সচেতন হতে হবে। এর ভালো দিকটা নিয়ে খারাপটা ত্যাগ করতে হবে।2 Comments
Friends
ইফতিশা খানম
@eftishakhanam
Zinnat Farhana Bithi
@zinnat-farhana-bithi
Vip Runa
@runa
নীল মাছি
@raihanrbt
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
পারভেজ মনিরা
@parvez-monera
alif-gamings
@alif-gamings
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
ফারজানা আক্তার জেমী
@jemi2021


সত্যি