Profile Photo

Muhammad-Jahidul-Islam-HawladerOffline

  • Muhammad-Jahidul-Islam-Hawlader
  • Profile picture of Muhammad-Jahidul-Islam-Hawlader

    Muhammad-Jahidul-Islam-Hawlader

    3 years, 9 months ago

    অন্বেষণ
    মোহাম্মদ জাহিদুল ইসলাম হাওলাদার

    দ্বাদশ বর্ষ পূর্বে বর্ষার কোন এক দিন,
    শেষ বিকেলে ডুবন্ত সূর্যের আলোতে রঙিন ,

    দেখেছিলাম প্রথম তোমায় গোলাপ বাগিচায়।
    সেই থেকে হারিয়েছি তম মোহনায় ।

    বর্ষার তিব্র বৃষ্টিতে, ডোবা মাঠ , খাল ও নদীতে
    নতুন ঘাসে, গাছের ভেজা ডাল ও পাতায়
    ছিলাম তোমার অন্বেষণে।

    শরৎ এর কাশফুলে , পদ্ম শালুক, আকাশের সাদা মেঘে, সবুজ ঘাসের জ্বল কণায় ,
    বাতাসের মৃদু গানে , বিভোর তোমার অন্বেষণে।

    হেমন্তের নবান্নে , উৎসবে , কৃষকের মাঠে, ঝড়ে, ও হাল ছাড়িনি তোমার অন্বেষণে।

    বসন্তের প্রথম ফোঁটা ফুলের দিনগুলোতে
    ঘর ছেড়েছি তোমার অন্বেষণে ,
    সঙ্গি হলো কোকিল আমার , গানে গানে,
    প্রহর বিদায় তোমার অন্বেষণে।

    ফুল ছেড়ে ভোমর , সঙ্গি হলো আমার,
    দ্বি প্রহর তোমার অন্বেষণে।

    হীমের তিব্র কুয়াশায়, প্রভাত, দিবা নিশীতে
    অরণ্যে, দিগন্তে, সমুদ্রে , দ্বীপ , পাহাড়-পর্বতে
    বেরিয়েছি তোমার অন্বেষণে।

    শ্রাবণের আকাশের সাদা মেঘে , নিশীতে পূর্নিমার চাঁদে ও জোৎস্নায় , ঘাস ও বনে , ফুল ও গাছের ডালে, জোনাকির ক্ষুদ্র আলোতে,
    উতলা তোমার অন্বেষণে।

    গ্রীষ্মের উত্তাপ, তিব্র রৌদ্র, জ্বল শূন্য মাঠে, বৈশাখী ঝড়ে, মৌসুমী প্রতিটি ফলে,
    বিষণ্ণ হয়েছি তোমার অন্বেষণে।

    সার্থক হয়েছি ,তোমায় পেয়েছি।
    তুমি কাব্য , আমায় করেছ কবি ।

    প্রতিটি ‌ঋতুতে পেয়েছি তোমায় ,
    পেয়েছি মাতৃ ভাষায় ।
    পেয়েছি আশায় , পেয়েছি কল্পনায়।

    6
    1 Comment
Skip to toolbar