Profile Photo

mijanurrahmanmijanOffline

  • mijanurrahmanmijan
  • Profile picture of mijanurrahmanmijan

    mijanurrahmanmijan

    • 4 years, 3 months ago

    নিন্দার কাটা
    মিজানুর রহমান মিজান
    তারিখ ১৭/৮/২২ খ্রি:
    নিন্দার কাটা বিন্দিল পরাণে
    দেহ রেখে প্রাণ যায় বন্ধুর কারণে।।
    শিখাইল পিরিত ভালো
    ভাবলাম সে নয়নের আলো
    বিনা কাষ্ঠে আগুন দিলো
    ছাই হইলাম তনু মনে।।
    কথা দিয়া না আসিলে
    দেশ বিদেশে কলঙ্কি বানালে
    যথা তথা লোকে বলে
    ফুল ফুটে না গাছ বিনে।।
    হয়ত আসবে মরণ শেষে
    কি ফল দিবে কাছে এসে
    দায় ঠেকিবে বিচার শেষে
    রাখিস তোর পাষাণ মনে।

Skip to toolbar