Profile Photo

ইন্দিবর দেOffline

  • Shihab-Uddin-Emon
  • রোজ রোজ প্রিয় ভোজ
    ইন্দিবর দে
    ছেলেটা বায়না ধরেছিলো
    এই শুক্রবার গরুর মাংস দিয়ে ভাত খাবে।
    সারাদিন রিকশা চালিয়ে
    সন্ধ্যায় যখন মাংসের দোকানে জানতে পারলাম
    “এই দেশে গরুর মাংসের দাম মানুষের মাংস থেকে খানিক বেশি। ”
    তার উপর সয়াবিন তেল ও মশলার দাম তো
    এভারেস্টের উচ্চতাকে নিয়ে হাসি ঠাট্টা করছে।

    মানুষের মাংস খেতে অবশ্য এইসব জিনিসের প্রয়োজন হয় না!

    বাজার আর করা হলো না এই সব হিসেব কষে,
    ছেলেটাকে রোজ নিজের মাংস খেতে দিচ্ছি এখন।।
    ছেলেটা রোজ মাংস দিয়ে খেতে পেরে অনেক খুশি,
    বাবা হিসেবে আমার আনন্দও সীমাহীন।

    5
    2 Comments
Skip to toolbar