Profile Photo

SomaOffline

  • Profile picture of Soma

    Soma

    3 years, 10 months ago

    সন্ধি
    সোমা

    কিছু কিছু কথা
    মুখে বলা যায় না
    বুঝে নিতে হয়।
    কিছু কিছু কান্না
    ঝরানো যায় না
    মুছে নিতে হয়।
    কিছু কিছু গান
    গাওয়া যায় না
    তবুও গেয়ে যেতে হয়।
    কিছু কিছু প্রেম
    প্রকাশ করা যায় না
    হৃদে রাখতে হয়।
    কিছু কিছু সুপ্ত বাসনা
    আড়াল করা যায় না
    সাজিয়ে নিতে হয়।
    কিছু কিছু কষ্ট
    ব্যক্ত করা যায় না
    মানিয়ে নিতে হয়।
    কিছু কিছু দুঃখ
    দেখানো যায় না
    মনে নিতে হয়।
    মনে নেয়া আর মানিয়ে নেয়ার মাঝে
    সন্ধি করতে হয়।
    কিছু কিছু সুখের কোন ভিত্তি হয় না
    তবুও স্বপ্ন দেখতে হয়।
    কিছু কিছু আশার কোন ব্যাপ্তি হয় না
    তবুও আশা রাখতে হয়।

    9
    6 Comments
Skip to toolbar