Profile Photo

SomaOffline

  • Profile picture of Soma

    Soma

    3 years, 9 months ago

    শুনতে কী পাও?

    সোমা

    দুখিনী মায়ের অস্ফুট কান্না
    শুনতে কী পাও?
    নিভৃতচারীর সুপ্ত বাসনা
    শুনতে কী পাও?
    নিত্য কাজে মত্ত সবাই
    বজায় রাখে দূরত্ব সদাই
    কেও বা কাঁদে খিদের জ্বালায়,
    কেও বা কাঁদে প্রেমে,
    মিথ্যে হাসিতে লুকোতে চায়
    জীবন বাঁধে ফ্রেমে।
    হাসির কষ্ট সে এক তীব্র কষ্ট
    শুনতে কী পাও?
    বাহুল্যতার বেড়াজালে
    জীবন কাটে অন্তরালে
    ব্যর্থতার নাগপাশ হতে
    সফলতার দৌড় ঝাঁপেতে
    ছুটে চলার পণ
    এদিক ওদিক ছুটছে সবাই
    জীবন বিসর্জন।
    ছুটে চলার কষ্ট জ্বালা
    শুনতে কী পাও?

    9
    4 Comments
Skip to toolbar