Profile Photo

মোঃ আমজাদ হোসাইনOffline

  • মতবেদ নেই
    আমজাদ হোসাইন
    ============
    নাই ভেদ নাই ছেদ নাই কোন মতোভেদ,
    নাই কুল নাই ভুল নাই কোনো মনোখেদ।
    সাবারা তরে হৃদয় কাঁদে বিধাতার সৃষ্টি বলে,
    অধম আমি পারিনি দেখিতে এই ধরা তলে।
    কে হিন্দু কে মুসিলম ভাবিনা ভিন্ন কিছু
    বিধাতার সৃষ্ঠ শ্রেষ্ঠ মানুষ তবে তো উচুঁ।
    হৃদয় আমার সবার লাগি আকুল অবিরত,
    ধর্ম আমার সবার ঘরে থাকুক শ্বাসত।
    হিন্দু হয়ে জন্মেনি যে থাকে হিন্দু বলি কিভাবে?
    শিখিয়ে ভুল ভুল মানুষ বানিয়েছি স্বভাবে।
    ভুল পথ মত ভিন্ন হবে সত্যি হবে উঁচু,
    সত্য যেথায় শিরের উর্ধ্বে কি করে বলি নীচু।
    তুমি হিন্দু তাতে কি!!
    তবে তুমিতো মানুষ এই বিধাতার ভবলীলায়,
    তুমি শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ কর্মের অবেলায়।
    তোমার কর্ম তোমাকেই ডাকে পরিচয় মঞ্চে,
    তোমার মনের দ্বোর খুলে যাক সত্য কুঞ্জে।
    আমি জাতি, বর্ণে , বিশ্বাসী নয়,
    আমি বিশ্বাসী বিধাতার প্রতি,
    আমার মনোবাঞ্ছা তাকেই ঘিরে
    নিনি কুলকায়েনার রাজাধিরাজ
    যিনি সমগ্র জাতির মালিকপতি।

Friends

Skip to toolbar