Profile Photo

মাইদুল ইসলাম বাঁধনOffline

  • Maidul1989
  • অন্ত:পুরের কান্না
    মাইদুল ইসলাম

    আমি জানি তোমাকে না দেখলে-
    আমার অন্ত:পুর কাঁদে, অনুভূতি বিষাদ হয়,
    কিন্তু আমি জানি না ভালোবাসা কী!

    শত শব্দ হৃদয়ে গাঁথি, তা দিয়ে হয় মালা,
    অপেক্ষায় থাকি-
    সময় বহমান, অপেক্ষা করে না বেলা।

    দিন যায়-
    রাতের আঁধারে জেগে থাকে আমার ধমনী,
    শ্বাস-প্রশ্বাসের তীব্রতা হলে,
    জানালার ধারে দাঁড়িয়ে থাকি।

    প্রাচীর বেষ্টিত দালান, যান্ত্রিক শব্দ,
    সব যেন হাঁসে, বিদ্রুপ করে,
    অনুভূতি জিইয়ে রেখে,
    রাত্রিযাপন করি বেদনার সাথে।

    জানি কষ্টের মন পাথারে হারিয়ে কাঁদে,
    কিন্তু জানি না ভালোবাসা কী!

    আবহমান কালের সাক্ষী হয়ে কত ইতিহাস-
    কত কাহিনী আঁচড় কাঁটে বইয়ের পাতায়,
    সুদূর অতীত বর্তমানের সাথে জুড়ে দেয় সাঁকো।

    অতৃপ্ততা জেগে থাকে সময়ের ব্যবধানে,
    সবই আমার জানা,
    শুধু জানি না ভালোবাসা কী!

    8
    4 Comments
Skip to toolbar